
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের নবজাগরণের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন নবজাগরণের প্রতিষ্ঠাতা মো.রিয়াজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল
শুক্রবার সকালে বলরামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মাঠে নবজাগরণের নামে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠনের ৩ য়,প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।উপজেলার স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন নবজাগরণের সভাপতি আহমেদ হৃদয় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বলরামপুর ইউপি চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো.নুর নবী।নবজাগরণের সাংগঠনিক সম্পাদক সবুজ সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বলরামপুর ইউপি’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.লেয়াকত আলী,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মো.সিরাজুল ইসলাম সিরাজ,কুমিল্লা জজ কোর্টের আইনজীবী সহকারী মো.নজরুল ইসলাম,ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হালিম সৈনিক,জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সজীব,তিতাস সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা মহিউদ্দিন সিকদার,আলোকিত মানবকল্যাণের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া,উলুকান্দি তরুণ সংঘের সভাপতি মো.ইসমাইল ভূইয়া,আপনজনের সঞ্জয় চন্দ্রসহ প্রায় ১০ টি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

























