Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা ঐতিহাসিক লালদীঘির ময়দানে জব্বারের বলি খেলার ১১৭ তম আসর পরিদর্শনে সিএমপি কমিশনার.. রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর

তিতাসে মহিলার কিল-ঘুষিতে নজরুল ইসলাম নামে ৪ সন্তানের জনক নিহত

  • Reporter Name
  • আপডেট সময় : 05:06:47 pm, Sunday, 18 December 2022
  • 192 বার পড়া হয়েছে

তিতাসে মহিলার কিল-ঘুষিতে নজরুল ইসলাম নামে ৪ সন্তানের জনক নিহত

তিতাস( কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার তিতাসে পেয়ারা গাছ নিয়ে দ্বন্দ্বে মহিলার কিল-ঘুষিতে নজরুল ইসলাম নামে ৪ সন্তানের জনকের নিহতের অভিযোগ পাওয়া গেছে।গত শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মজিদপুর গ্রামের মধ্যপাড়া জাভুইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত নজরুল ইসলাম (৫৫) ওই গ্রামের আবদুল লতিফের ছেলে।নিহতের স্ত্রী রাশিদা জানায়, আমি চক (জমি) থেকে বাড়িতে এসে জিজ্ঞাসা করেছি যে, আমাদের গাছের পেয়ারা কে নিয়েছে? আমার পাশের ঘরের মহিউদ্দিনের স্ত্রী সাহিনার মেয়ের হাতে একটা পেয়ারা ছিলো, সাহিনা হয়তো ভেবেছে আমি তার মেয়েকে সন্দেহ করছি। এ নিয়ে একপর্যায়ে সাহিনা আমার ওপর ক্ষেপে যায়। পরে সাহিনা ও তার ছেলে সিয়াম আমার স্বামীকে কিল-ঘুষি মেরে ফেলে চলে যায়।হাসপাতালে নেওয়ার পর ডাক্তার আমার স্বামীকে মৃত ঘোষণা করে।একই গ্রামের সাবেক ইউপি সদস্য বাবুল ব্যাপারী বলেন, পেয়ারা গাছ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে নজরুল ইসলামকে তার চাচাতো ভাই মহিউদ্দিনের স্ত্রী সাহিনা কিল-ঘুষি মারে। নজরুলের হার্টের সমস্যা ছিলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে।বর্তমান ইউপি সদস্য মো. ইয়াছিন মিয়া বলেন, পেয়ারা গাছ নিয়ে ঝগড়ার জেরে একজন নিহতের কথা শুনে কল করে আমাদের ইউপি চেয়ারম্যান ও তিতাস থানাকে অবহিত করি।পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।তিতাস থানার এস আই ইমরুল হক বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।এখনো কোনো অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯

তিতাসে মহিলার কিল-ঘুষিতে নজরুল ইসলাম নামে ৪ সন্তানের জনক নিহত

আপডেট সময় : 05:06:47 pm, Sunday, 18 December 2022