Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা হালিশহর থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বদলি বায়েজিদে বাগানবাড়ি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির জোড়া অভিযান: ইয়াবা, সুজুকি মোটরসাইকেল ও ইস্কাপ সিরাপ জব্দ অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের পাশে সরকার; পাইকগাছায় ঋণের চেক বিতরণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ এডলফ হিটলার কীভাবে হিটলার হলো? পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা। ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের

তেঁতুলিয়া উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম  ভিত্তিপ্রস্তর  শুভ উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 10:45:47 pm, Wednesday, 30 November 2022
  • 194 বার পড়া হয়েছে

তেঁতুলিয়া উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম  ভিত্তিপ্রস্তর  শুভ উদ্বোধন

হাফিজুর রহমান হাবিব তেতুলিয়া ( পঞ্চগড়) ।।
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম  ভিত্তিপ্রস্তর উদ্বোধন   করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজীপাড়া এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন, প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রি জাহিদ আহসান রাসেল।
 অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলে, আমাদের সমাজে বর্তমানে মাদক একটু ভয়াবহ আকারে ধারণ করছে। অনেকদিন ধরে এই মাদক সমাজের রক্তে রক্তে ঢুকে গেছে। যখন যুবসমাজ খেলাধুলায় মগ্ন থাকবে তখন অন্যকাজে মন যাবে না। 
তিনি আরো বলেন, পঞ্চগড় জেলায় কয়েকটি উপজেলা রয়েছে তার মধ্যে তেঁতুলিয়া উপজেলা খেলাধুলায় সব থেকে বেশী এগিয়ে। আমরা চাই এই খেলা আরো অনেকদূর এগিয়ে যাক। তেঁতুলিয়ার মেয়েরা শুধু হ্যান্ডবল খেলায় নয়, ফুটবলে নয়, অন্যান্য খেলাতেও এগিয়ে যাক। আজকে যে বাংলাদেশের নারীরা শ্রেষ্টত্ব অর্জন করছে তার প্রমাণ কিছুদিন আগে হওয়া সাফ ফুটবল। সাফ ফুটবলে নারীরা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছিলো। এবং সেই অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে। সেখানে আমাদের মেয়েরা যা দেখিয়েছেন আমাদের ছেলেরাও অনেকসময় তা দেখাতে পারেনি। আমরা তোমাদের প্রতি শ্রদ্ধা জানায়, তোমাদের অর্জনকে শ্রদ্ধা জানায়। আমি বিশ্বাস করি এই খেলাধুলা বা যতকিছুই করিনা কেন সবকিছু আমাদের নারী-পুরুষ মিলেই এই বাংলাদেশ। সকলের সমান অধীকার। এই দেশটিকে গঠনে আমরা আশা করবো যেই স্টেডিয়াম আমরা গঠন করে দিচ্ছি এটি এই এলাকার খেলাধুলা বিকাশে অনেক বেশী উপকারে আসবে।
এসময় ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, পঞ্চগড় জেলা প্রশাসক  জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আবদুল মাজেদ, সহকারী প্রকৌশলী হেদায়েতুল হক মির্জা, প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ, পরিচালক( প্রঃ উঃ) উপ- সচিব শামসুল আলম,তেঁতুলিয়া সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী  প্রমূখ।
এর আগে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে তেঁতুলিয়া কাজী শাহবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের খেলোয়াড় শিক্ষার্থীরা ফুলদিয়ে বরণ করেন। এর পর তিনি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে বৃক্ষরোপণের মাধ্যমে শেখ রাশেল মিনি স্টেডিয়ামের কাজের শুভ উদ্বোধন করেন। পরে পঞ্চগড় সদর উপজেলায় আরও একটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।
জানা যায়, গত ২১ সালের ৪ মে ২য় পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজের অনুমোদন দেয়া হয়। প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে জুলাই ২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত। ২য় পর্যায়ে ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়ামের কাজের উদ্ভোধন হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

তেঁতুলিয়া উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম  ভিত্তিপ্রস্তর  শুভ উদ্বোধন

আপডেট সময় : 10:45:47 pm, Wednesday, 30 November 2022