Dhaka , Monday, 27 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন। নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা ঐতিহাসিক লালদীঘির ময়দানে জব্বারের বলি খেলার ১১৭ তম আসর পরিদর্শনে সিএমপি কমিশনার.. রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

তিতাসে এক স্থানের সেতু অন্য স্থানে নির্মাণ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:01:05 pm, Saturday, 24 September 2022
  • 161 বার পড়া হয়েছে

তিতাসে এক স্থানের সেতু অন্য স্থানে নির্মাণ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বারামবাড়ি নামক স্থানের সেতুটি তুলাকান্দি নামক স্থানে নির্মাণের অভিযোগ উঠেছে।ওই স্থানে কোন রাস্তা না থাকলে রাস্তা বিহীন জায়গায় সেতুটি নির্মাণ করেছে বলে জানা গেছে। জানাযায়
অযত্নে অবহেলায় পড়ে থাকা সেতুটির দিকে তাকালে মনে হবে সেতু নয়,সামনে কোন গহিন জঙ্গল।সেতুটির ওপড়ে খেড় ও গরুর গোবরের খড়ি শুকাচ্ছেন সৌখিন কৃষকগণ।অর্থ লেনদেনের মাধ্যমেই সরকারি সেতুটি এক স্থানের পরিবর্তে অন্য স্থানে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।বরাদ্দকৃত স্থানে সেতুটি নির্মাণ না করে অন্যত্র স্থানান্তর করায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।বারামবাড়ি গ্রামের বাসিন্দা মো.আলী মিয়া অভিযোগ করে বলেন,
সাবেক চেয়ারম্যান ইন্জিনিয়ার সালাউদ্দিন ও স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার মকবুল হোসেনের কারসাজিতে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসকে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ম্যানেজ করে বরাদ্ধকৃত স্থানের সেতুটি অন্য স্থানে নির্মাণ করছেন।স্থানীয় এলাকাবাসী জানান, রাস্তাবিহীন যায়গায় সেতুটি নির্মাণ করেছে মোষ্টিমেয় কয়েকটি পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা খেয়ে তাদেরই সুবিধার্থে।প্রায় দুই যূগ ধরে আমরা আধুনিকতার ছোঁয়া না পেয়ে অবহেলায় অযত্নে পড়ে আছি। জীবনের ঝুঁকি নিয়ে চিকন বাঁশের সাঁকোপার হয়ে আমাদের শিশু শিক্ষার্থীরা পড়া-শোনা করতে যায়। এতে যে কোন সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা ‌।জানা গেছে, ২০১৮-২০১৯ অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/ কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর বারামবাড়ি-খলিলাবাদ রাস্তার চকের খালের ওপর সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ৩৬ ফুট দৈর্ঘ্য এই সেতুর চুরান্ত ব্যয় ৩০ লাখ ৭৬ হাজার ৮৭৭ টাকা এবং
কাজের অনুমোদনের পর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ওই স্থানে সেতু নির্মাণের মালামাল বহন খরচ অতিরিক্ত হবে বলে এই অজুহাতে গরিমসি করে বরাদ্দকৃত স্থানে সেতু নির্মাণ না করে একই ইউনিয়নের তুলাকান্দি মধ্যপাড়া আবু তাহেরের বাড়ির পাশে খালের ওপর সেতুটি নির্মাণ করেছে বলে জানা গেছে।অপরদিকে তুলাকান্দি গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক,একজন মোয়াজ্জেম ও একজন প্রবাসী জানান,আমরা মকবুল মেম্বারের সহায়তায় এই ব্রীজ পেয়েছি ।তবে আমাদের ৪/৫ পরিবার মিলে চাঁদা দিতে হয়েছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহর নিকট ঠিকাদার কোম্পানির নাম জানতে চাইলে কোন প্রকার তথ্য না দিয়ে তিনি সাংবাদিকদের বার বার পাশ কাটিয়ে যান।

এ ব্যাপারে ততকালীন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন ও স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার মকবুল হোসেনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেন নাই।তাই তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)

আহসান উল্লাহ বলেন, এক যায়গার সেতু অন্যস্থানে নির্মাণের নীতিমালা আছে।বারামবাড়ি নামক স্থানে কাঁদা থাকার কারণে মালামাল বহন করতে অসুবিধা ও অতিরিক্ত খরচের কথা চিন্তা করে একই ইউনিয়নের তুলাকান্দি মধ্যপাড়ায় সেতুটি স্থানান্তর করা হয়েছে।

তিতাস উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ জানান,এই সেতুটি আমার আমলে হয়নি, তাই এই বিষয়ে আমি কিছুই জানি না। তবে এই বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে আলোচনা করব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ

তিতাসে এক স্থানের সেতু অন্য স্থানে নির্মাণ

আপডেট সময় : 08:01:05 pm, Saturday, 24 September 2022