Dhaka , Tuesday, 24 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারে পৌর ঈদগাহে তিন জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন এমপি এম নাসের রহমান সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট  কয়রায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত; ওয়াটার সেফটি প্ল্যান নিয়ে আলোচনা পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত

সুন্দরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুনের ব্যাপক অনিয়ম ও দূর্নীতি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:39:30 pm, Wednesday, 10 August 2022
  • 164 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুনের ব্যাপক অনিয়ম ও দূর্নীতি

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।

সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। দুর্নীতিবাজরাই সমাজ ও দেশের উন্নয়নে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে শিক্ষা খাতে দুর্নীতি হচ্ছে একটু বেশি। শিক্ষা খাতের শিক্ষাগুরুদের এখন নীতি নেই; অনিয়মে ঢাকা পড়েছে সব রীতিনীতি। শিক্ষা কর্মকর্তা, বড় একটা জায়গা দখল করে থাকেন। শিক্ষার্থীদের কাছে তাঁরা যেন দেবতুল্য। শিক্ষার তাহলে অবশিষ্ট আর কিছু থাকে না।

অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। শিক্ষকরা জিম্মি হয়ে পড়েছেন কিছু দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তা-কর্মচারীদের কাছে। ভুক্তভোগী শিক্ষকরা অভিযোগ করেছেন, উৎকোচ ছাড়া কোনো কাজ হয় না এ অফিসে। কোনভাবেই মিলছে না এর প্রতিকার। ধাপে ধাপে বাড়ছে তাদের উৎকোচ চাহিদা।

সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুন-উর- রশিদ ও সহকারি শিক্ষা অফিসার বিপ্লব হাসান মদিনার বিরুদ্ধে টাকা আত্মসাতসহ নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন অনিয়ম ও ঘুষ-দুর্নীতির অভিযোগ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। টাকার বিনিময় তারা জুনিয়র শিক্ষক থেকে জিনিয়র শিক্ষক পদে পদোন্নতি করে।

প্রধান শিক্ষক ইয়াকুব আলী, নুরেহিনা আক্তার, মাছুমা খাতুন, হাসিনা বেগম, আইয়ুব হোসেন, মোস্তাফিজুর রহমান, শিরিনা বেগম, আমজাদ আলী, সহকারি শিক্ষক আব্দুল কুদ্দুসসহ অনেকেই অভিযোগ করেন। পশ্চিম শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারের হাট খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাঠশালা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ঘগোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ২০ টি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রত্যয়নপত্র দেয়া বিভিন্ন অজুহাত দেখিয়ে ১০ হাজার টাকা করে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ।

অফিস সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় উপজেলার ৯৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেরামত বাবদ ২০২১-২০২২ অর্থ বছরে প্রায় ১কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সেই মেরামতের বরাদ্দকৃত টাকার সম্পন্ন কাজ না করে আংশিক কিছু কাজ দেখিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা বিভিন্ন ক্লাস্টারের সহকারি কর্মকর্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে ১০ হাজার হতে ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছে। কাজের মেয়াদ জুন/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে শেষ হওয়ার কথা। বিদ্যালয় কর্তৃপক্ষ কাজ শেষ করে বিল ভাউচার জমা দিলেও তাদের টাকা ছাড়া বিলের চেন দিচ্ছে না উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুন- উর-রশিদ। বিধি মোতাবেক বিদ্যালয়গুলোতে উন্নয়নমূলক কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে বিল চেক দেয়ার কথা।

এদিকে শিক্ষকরা জানান, মেরামতসহ বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ শেষ করে বিল তুলতে গেলে কাজ সম্পন্ন করা হয়েছে মর্মে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হয় এবং কাজের মান যাচাই বাছাই না করে টাকা বিনিময় প্রত্যয়পত্র দিচ্ছে উক্ত অফিসের কর্মকর্তারাই। আর এই প্রত্যয়নপত্র সংগ্রহ করতে অফিসকে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পযর্ন্ত ঘুষ দিতে হচ্ছে। আর অভিযোগ উঠেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুন-উর-রশিদ উপজেলায় যোগদানের পর থেকেই শিক্ষা অফিসকে দুর্নীতি-অনিয়ম-ঘুষ বাণিজ্যের আখড়ায় পরিণত করেছেন। উপজেলা শিক্ষা অফিসার একেএম হারুন-উর-রশিদ নিয়মতি অফিস করেন না।

এ বিষয়ে সহকারি উপজেলা শিক্ষা অফিসার বিপ্লব হাসান মদিনার কাছে মুঠোফোন যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান, আপনি কল রেকর্ড চালু করে আমার সঙ্গে ফাজলামো চোদান। আপনি বেদবি করেছেন বলে ফোনটা কেটে দেন।

উপজেলা শিক্ষা অফিসার একেএম হারুন -উর-রশিদ জানান, মেরামত বা সংস্কারের কাজ শতভাগ বাস্তবায়ন করছি এবং নিবির পর্যবেক্ষণে কাজগুলো সম্পন্ন করি। তিনি আরও জানান, প্রকল্পের কাজের কোন শিক্ষকের কাছে থেকে আমি টাকা নেয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত

সুন্দরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুনের ব্যাপক অনিয়ম ও দূর্নীতি

আপডেট সময় : 06:39:30 pm, Wednesday, 10 August 2022