Dhaka , Monday, 15 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

তিতাসে কালভার্টের দুইপাশে রাস্তা নেই

  • Reporter Name
  • আপডেট সময় : 07:52:28 pm, Sunday, 10 April 2022
  • 253 বার পড়া হয়েছে

তিতাসে কালভার্টের দুইপাশে রাস্তা নেই

তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লার তিতাসে ১০ বছর আগে কালভার্ট নির্মাণ করা হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কোন কাজে আসছে না এই কালর্ভাটি।সংযোগস্থলে তৎকালীন এমদাদ চেয়ারম্যানের আমলে তার নীজ উদ্যোগে কিছু মাটি দিলেও সেটি বর্ষাকালীন মৌসুমের পানির সঙ্গে চলে গেছে অনেক আগেই।ফলে কালভার্ট এর উপর দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা বরং ৮-১০ টি গ্রামের জনসাধারণের চলাচলেও ভোগান্তির শেষ নেই।জানা গেছে,২০১২ সালে ১১ লাখ টাকা ব্যয়ে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের
পূর্ব গোপালপুর হইতে রসুলপুর গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে সরু রাস্তার মাঝখানে নির্জন চকের খালের উপর এই কালভার্টটি নির্মাণ করা হয়।কালভার্টের দুই পাশে ৮/১০ ফুট উঁচু থাকলেও সংযোগের দুই পাশে কোনো মাটি নেই।স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে আমরা ভোগান্তির শিকার হচ্ছি।আমরা ইউনিয়ন ও উপজেলার সুযোগ-সুবিধাসহ সব ধরণের সেবা থেকেও বঞ্চিত হচ্ছি এই সমস্যার কারণে।রাস্তার অভাবে ইউনিয়ন বা উপজেলা সদরে কোনো জরুরি কাজ থাকলে সেখানে দ্রুত যেতে পারি না।পার্শ্ববর্তী
দাউদকান্দি উপজেলার গলিয়ারচর দিয়ে নদী পার হয়ে যেতে ডাবল খরচ দিয়ে এবং সময় গচ্ছা দিতে হয়।এমনকি ফসল পর্যন্ত পরিবহন করতে পারছি না।নামমাত্র কালভার্ট দিয়ে রাখা হলেও আমাদের কোনো উপকারে আসছে না। এ রাস্তায় বর্ষাকালীন মৌসুমে গলা পানি হয়ে যায়, তাছাড়া ধান কাটার পর পরই এই রাস্তা পানিতে তলিয়ে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়।বৃষ্টি হলেতো কথাই নেই পিচ্ছিল ও কাদায় ভরে যায়।কালভার্ট সংলগ্ন নতুন বাড়ির মালিক জয়নাল আবেদিন (৬৫)বলেন,কালভার্ট নির্মাণের পর পর জমি বরাট করেছি,
বাড়ি করবো বলে কিন্তু ১০ বছর হয়ে গেলো
রাস্তাও হয়না স্বপ্নের বাড়িও বানানো হলনা।এই কালভার্ট আমাদের কোন উপকারেতো আসেই নি বরং ক্ষতিই হয়েছে।রাস্তা না হলে ঘরও করবো না।পূর্ব গোপালপুর গ্রামের কৃষক জামাল উদ্দিন জানান, এই কালভার্ট এলাকাবাসীর কাজে আসত, যদি রাস্তা থাকতো, যে খালের উপর কালভার্ট নির্মাণ করা হয়েছে, সে খাল তেমন গভীর নয়,পাতা পানি মাত্র।আমরা খালের উপর দুইটা বাশ পেতে অনায়াসেই বোঝা নিয়ে যেতে পারতাম,
কিন্তু এই কালভার্ট উচু হওয়ায় বোঝা নিয়ে উঠতে অনেক কষ্ট হয়।রাস্তা থাকলে হয়তোবা এমনটি হতোনা।আমরা অবহেলিত আমাদের এই রাস্তাটা নিয়ে কারো কোন ভাবনা নেই। পথচারী আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, লাখ লাখ টাকা খরচ করে এখানে
কালভার্ট করেছে,কিন্তু কালভার্টের দুইপাশে রাস্তা না থাকায় তা আমাদের কোনো উপকারে আসছে না। তারা আরও বলেন,এলাকার মানুষের আবাদী শস্য,ভারী মালামাল হাট-বাজারে নিতে পায়ে হেঁটে পারাপার হতে হয়।আমাদের যদি কোনো জরুরি রোগী জেলা সদর ও হাদপাতালে যেতে হয়, তাহলে আমাদের পায়ে হাটা ছাড়া আর কোন উপায় নেই।বর্ষাকালীন মৌসুমে আমাদের খেয়া নৌকার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।এক কথায় আমাদের ভোগান্তির শেষ নেই।এই ভোগান্তি থেকে আমরা মুক্তি চাই।এ ব্যাপারে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আলী আশ্রাফ বলেন,কালভার্ট হলেও দুর্ভাগ্যবসত রাস্তাটা হয়নি।আমি রসুলপুর হতে বড় একটি রাস্তার লিষ্ট দিয়েছি, আশা করি এটি হবে ইনশাআল্লাহ।রাস্তা না হওয়ায় কালভার্টটি অকেজো হয়ে আছে বলে জানা গেছে। তিতাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান উল্লাহ বলেন,এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানকে বলেন।এই কালভার্টের বিষয়ে আমার কিছু জানা নাই, যেহেতু আমার আমলে তা হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

তিতাসে কালভার্টের দুইপাশে রাস্তা নেই

আপডেট সময় : 07:52:28 pm, Sunday, 10 April 2022