Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে দশম শ্রেনীর ছাত্র আহত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:38:52 pm, Friday, 25 March 2022
  • 284 বার পড়া হয়েছে

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে দশম শ্রেনীর ছাত্র আহত

আরিফুল ইসলাম জয়
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি।।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কিশোর গ‍্যাং দলের বখাটেদের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক ছাত্র গুরুত্বর আহত হয়েছে। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রের নাম রাকিব হাসান (১৬)। সে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও বাসস্ট্যান্ডের ব্যাপারী মার্কেটের কাপড় ব্যবসায়ী আশরাফুল আলম এর পুত্র।

জানাগেছে, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত দশটার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের উত্তর গছিডাঙ্গা এলাকায় বন্ধুদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে যায় রাকিব। অনুষ্ঠান দেখতে গিয়ে বসার জায়গা ও ভীড়ের মাঝে ধাক্কা ধাক্কি হয় কিশোর গ‍্যাং এর সদস‍্যদের সাথে। এর কিছুক্ষণ পরে ভীরের মাঝে রাকিবকে ধারালো ছুরি দিয়ে বাম কাধের কাছে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাকিবকে রাতেই কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস‍্য নূরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ওই অনুষ্ঠানে রাকিবের সাথে বসা নিয়ে কয়েকজন ছেলের ঝগড়া বাঁধে এরই এক পর্যায়ে ভীড়ের মাঝে ধাক্কাধাক্কির সময় তাকে ছুরি মেরে রক্তাক্ত করে পালিয়ে যায়।

এ বিষয়ে একাধিক অভিভাবকের সাথে কথা বললে তারা জানান, এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। বর্তমান সময়ে ভুরুঙ্গামারীতে কিশোরদের মাঝে অপরাধ প্রবনতা বেড়ে গেছে। এ ঘটনায় সন্তানদের ভবিষ্যত নিয়ে অভিভাবক ও সচেতন মহলের মাঝে দুশ্চিন্তা বেড়েছে। এতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

আহত রাকিবের বাবা আশরাফুল আলম মুঠোফোনে এ সংবাদ সংগ্রহকারীকে বলেন, আমি এখন কুড়িগ্রাম হাসপাতালে আছি। ভূরুঙ্গামারী ফিরে এর সুষ্ঠু বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করবো।

এব‍্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, ধারালো অস্ত্রের আঘাত ও ক্ষত গভীর হওয়ায় কোন ভাবেই রোগীর রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছিল না। তাই উন্নত চিকিৎসার জন‍্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিয়ে দেখে ব‍্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে দশম শ্রেনীর ছাত্র আহত

আপডেট সময় : 07:38:52 pm, Friday, 25 March 2022