Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

২২৭ বছরের সূর্যমণি মেলা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:53:49 pm, Friday, 25 March 2022
  • 648 বার পড়া হয়েছে

ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীদের অভিজ্ঞতার হাতছানি-গ্রামীণ সংস্কৃতির ধারক

মনির হোসেন,বরিশাল ব্যুরো।।

ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীদের
অভিজ্ঞতার হাতছানি-গ্রামীণ
সংস্কৃতির ধারক

ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীদের অভিজ্ঞতার জন্য সূর্যমণির মেলা এক দারুণ অভিজ্ঞতার হাতছানি। গ্রামীণ সংস্কৃতি লালন করে আসা এই মেলার সাথে যারা পরিচিত নন, তাদের জন্য ঘুরে আসি আজ থেকে ২২৭ বছর পূর্বের সূর্যমণির মাঠে। যে মাঠে গত ২৩দিন ধরে চলমান রয়েছে সূর্যমনির মেলা। যা চলবে আরও সাতদিন। গত দুইবছর করোনার কারণে মেলার আয়োজন বন্ধ ছিলো। এবার মেলার শেষ সময়ে বেশ জমে উঠেছে।
কয়েকশ’ স্টল সমৃদ্ধ এ মেলার মূল আকর্ষণের একটি হচ্ছে স্বল্পমূল্যের কাঠের আসবাব ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। রয়েছে বাংলাদেশের অন্যতম প্রাচীন সার্কাস। ঐতিহ্যবাহী পুতুল নাচ, যাত্রাপালা, ভ‚তের বাড়ি ও দৈনিক উল্লাস র‌্যাফেল ড্র লটারী। গ্রাম্যমেলার মূল বৈশিষ্ট্য কাঠের নাগরদোলার পাশাপাশি রয়েছে নতুন সংযুক্ত নৌকা আকৃতির স্টিলের নাগরদোলা। মেলায় খুব ভালো মানের নানাধরনের খাবার পাওয়া যায়। মেলায় ওঠা বিশাল আকৃতির মিষ্টির কদর রয়েছে আগতদের মধ্যে, যা ঐতিহ্যবাহীও বটে। মাসব্যাপী সূর্যমনির মেলা বানারীপাড়াসহ পাশ্ববর্তী জেলা ও উপজেলার বিনোদন প্রেমি মানুষের কাছে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।

সূর্যমণি মেলার ইতিহাস :

বরিশাল জেলার বর্তমান বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের বর্তমান সূর্যমণির মাঠে ২২৭ বছর পূর্বেও চলতো চাষাবাদ। সেই সময়ের কোনো একদিনে জমিতে লাঙল চালাচ্ছিলেন এক কৃষক। হঠাৎ কিসে যেন লাঙলের ফলা আটকে যায়। কিছুতেই আর হালের গরু সামনে এগুতে পারছিলো না। তাই নিরুপায় কৃষক কোদাল দিয়ে কিছু মাটি সরিয়ে দেখতে পেলেন, কালো মতন শক্ত কিছু। তিনি দৌঁড়ে স্থানীয় প্রভাবশালী সরকার বাড়ির কর্তাকে বিষয়টি জানালেন। ছুটে এলো লোকজন। মাটি খুঁড়ে পাওয়া গেল কালো বর্ণের কষ্টিপাথরের সূর্যমূর্তি। লাঙলের ফলায় আটকে যার কানের এক অংশবিশেষ ভেঙে যায়।
যতœসহকারে মূর্তিটির ঠাঁই হলো সরকার বাড়িতে। কিন্তু বাড়ির গৃহকত্রী স্বপ্নে পেলেন এক আদেশ। জমির যেস্থানে যেদিনে মূর্তিটি পাওয়া গেছে, সেখানে সেইদিনে করতে হবে সূর্য ঠাকুরের পূজা। আর দিনটি ছিল মাঘী সপ্তমীর শুক্লপক্ষ। ১৭৯৫ সালে এ পূজাকে ঘিরে প্রথম মেলার আয়োজন করা হয়।
এ কাহিনীর নিশ্চিত প্রমাণ পাওয়া না গেলেও জ্ঞানী-গুণী, ইতিহাসবিদ ও স্থানীয়দের মাঝে কথিত এবং প্রচলিত ইতিহাস এটাই। মূলত সূর্যমূর্তির পূজাকে ঘিরেই গড়ে উঠেছে সূর্যমনি মেলার প্রচলন। হিন্দু সম্প্রদায়ের লোকজন বিশ্বাস করেন, এ পূজা করলে সূর্যের তাপ, রাহু, রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায় এবং বৃদ্ধি পাবে জমির উর্বরা শক্তি। শুরুতে মেলা একদিনই হতো। ১৯৭০ সালের দিকে মেলা তিন দিনব্যাপী করা হতো। আর এখন ধীরে ধীরে মেলার ব্যাপ্তি বেড়ে ৩০ দিনে দাঁড়িয়েছে।
সরকার বাড়ির শেষ বংশধর গঙ্গু সরকার ১৯৪৭ সালে দেশভাগের সময় তার বাড়িঘর-জমিজমা স্থানীয় চেরাগ আলী মোল্লার কাছে বিক্রি করে যান। সেই থেকে মোল্লা পরিবার এই সূর্যমণির মাঠের মালিক। বর্তমান বংশধর জাকির হোসেন মোল্লাসহ এ মেলার আয়োজনে রয়েছে মেলা আয়োজক কমিটি ও পূজা কমিটি।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মাটির নিচে পাওয়া প্রায় পাঁচ ফুট লম্বা, চোখে রেডিয়াম লাগানো কষ্টিপাথরের ঐতিহাসিক সূর্যমূর্তিটি ১৯৬৮ সালে চুরি হয়ে যায়। তবে তাতে থেমে যায়নি পূজা ও মেলার প্রচলন। মাটির তৈরি সূর্যমূর্তি দিয়ে প্রতিবছর পালিত হয় এ মেলা। গ্রাম্য মেলা, নাগরদোলা, বাতাসা, মনখুশি, আর নাড়– শব্দগুলো অনেকটাই যখন রূপকথা আর ইতিহাস হয়ে উঠছে প্রযুক্তির দ্রæত ধাবমান যাত্রায়, ঠিক তখন শত শত বছর ধরে পালিত হয়ে আসা লোককাহিনী সমৃদ্ধ সূর্যমনির মেলা ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে সভ্যতার সাথে পাল্লা দিয়ে।
১১ মাস চাষাবাদ আর এক মাসব্যাপী এ মেলার মাঠে রয়েছে শ্রী শ্রী সূর্যদেবের মন্দির। যেখানে রাখা মাটির সূর্যমূর্তির পূজা হয় এক মাসব্যাপী প্রতিদিন সকালে। বংশানুক্রমে পূজার দায়িত্বে থাকা পুরোহিতদের বর্তমান বংশধর কৃষ্ণকান্ত ভট্টাচার্য। মন্দিরে গিয়ে শুধু ২০ টাকা দিয়ে যেকেউ ক্রয় করতে পারবেন আব্দুল হাই বখশের লেখা ‘বানারীপাড়ার সূর্যমণি মেলার ইতিহাস’ শীর্ষক এক পুস্তিকা।

যেভাবে যাবেন :  

বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসে ৫০ মিনিট এবং থ্রী-হুইলার মাহিন্দ্রতে ৪০মিনিটে পৌঁছে যাওয়া যায় বানারীপাড়া উপজেলার বাসস্ট্যান্ডে। সেখান থেকে একটি রিকশায় ২০ টাকার ভাড়ায় পৌঁছে যাবেন কাঙ্খিত সূর্যমণির মেলায়। মেলা ঘুরে দেখার জন্য উপযুক্ত সময় বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত। মেলায় আসা বা ফেরার পথে আপনি চাইলে আপনার পরিকল্পনায় রাখতে পারেন নয়নাভিরাম গুঠিয়া মসজিদ ও দুর্গাসাগর ঘুরে নেওয়ার প্রস্তুতি। কারণ পথেই আপনি অতিসহজে পাচ্ছেন বরিশালের বিখ্যাত এ দুটি পর্যটন কেন্দ্র।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

২২৭ বছরের সূর্যমণি মেলা

আপডেট সময় : 06:53:49 pm, Friday, 25 March 2022