
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় যাত্রী বেশে উঠে শাহিন(১৮) নামের এক অটোচালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ ঘটনা ঘটে। সে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিজ মিয়ার ছেলে।পরে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শাহিন মিয়া জানান,কয়েকজন লোক যাত্রীবেশে হোমনা সাবরেজিস্ট্রি অফিসের নিকট থেকে হরিপুর যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন তরুণ অটোরিকশায় উঠেন।তার সঙ্গে ভাব জমিয়ে কোমল পানিয় খেতে দেয়।
পানীয় খাওয়ার পর সে বেহুঁশ হয়ে পড়লে তাকে রাস্তায় নামিয়ে দেয়।পরে শাহিন হেলে দুলে শিল্পকলা অ্যাকাডেমি মোড়ের সিএনজি স্ট্যান্ডে গেলে অন্য চালকরা তাকে নেশাগ্রস্ত ও অস্বাভাবিক দেখে বাড়িতে পৌঁছে দেয়।পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।এ বিষয়ে কর্তব্যরতা চিকিৎসক ডা. মো. বায়েজিদ বলেন, তাকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে খোঁজ নিয়ে দেখবো চক্রটিকে ধরা যায় কিনা।

























