Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

হোমনায় আগ্রণী ব্যাংকের রেমিটেন্স চুরির সময় প্রতারক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:16:28 pm, Friday, 22 April 2022
  • 216 বার পড়া হয়েছে

হোমনায় আগ্রণী ব্যাংকের রেমিটেন্স চুরির সময় প্রতারক গ্রেপ্তার

এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লার হোমনায় ব্যবস্থাপক ও অফিসারের স্বাক্ষর জাল করে প্রতারণার মাধ্যমে অগ্রণী ব্যাংক থেকে রেমিটেন্সের টাকা চুরির সময় ধাওয়া করে বিল্লাল নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।গত বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলার অগ্রণী ব্যাংকের হোমনা শাখায় প্রতারণা করে পালিয়ে যাওয়ার সময় ব্যাংকে কর্তব্যরত আনসার ও জনতা দৌঁড়ে প্রতারককে উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের কাছে সে তার নাম বিল্লাল এবং মাদারীপুর সদরের গুনসি গ্রামের রাঙা ব্যাপারী ছেলে বলে জানায়।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত একটি চক্র ব্যাংকের ব্যবস্থাপক ও রেমিটেন্স অফিসারের স্বাক্ষর এবং পেমেন্ট সিট জাল করে ট্রান্স ফাস্ট কোম্পানিার মাধ্যমে বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্স চুরির করে আসছিল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের হোমনা শাখায় প্রতারণার মাধ্যমে রেমিটেন্সের পঁচানব্বই হাজার পাঁচশ টাকা চুরির চেষ্টা করে।

দুপুরে অন্যান্য গ্রাহকের ভীড়ের মধ্যে প্রতারক বিল্লাল তাড়াহুড়ো করে পেমেন্ট সিটটি ক্যাশ কাউন্টারে জমা দেয়।

সেটি ক্যাশিয়ার যাচাই বাছাই করে তার কাছে একটি গোপন নাম্বার জাতে চান। তখনই সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় ব্যাংকে কর্তব্যরত আনসার ও জনতা প্রতারক বিল্লালকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

এর আগে একই কায়দায় গত ১৮ মার্চ কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর অগ্রণী ব্যাংকের শাখা থেকে এই চক্রটি তিন লাখ ছিয়ানব্বই হাজার তিনশ সাতচল্লিশ টাকা নিয়ে পালিয়ে যায়।

হোমনার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে জাহাপুর শাখার কর্মকর্তাদের নজরে পড়ে।সঙ্গে সঙ্গে ওই ব্যাংকের দুই জন কর্মকর্তা তাদের ভিডিও ফুটেজসহ হোমনা থানায় এসে হাজির হন।আটক বিল্লালকে ওই প্রতারক চক্রের একজন হিসেবে তারা সনাক্ত করেন।

অগ্রণী ব্যাংক হোমনা শাখার ব্যবস্থাপক মো. শাহ সেলিম জানান, বিল্লাল নামে এই ব্যক্তি ভুয়া আইডি কার্ড, নাম্বার ও পেমেন্ট সিট তৈরি করে প্রতারণার মাধ্যমে পঁচানব্বই হাজার পাঁচশ আশি টাকা উত্তোলনের চেষ্টা করে।

ওই সময় ব্যাংকের ক্যশিয়ার সিটটি বিভিন্নভাবে পরীক্ষা করে সন্দেহ হলে তার কাছে গোপন নাম্বার জানতে চাইলে সে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তখনি ব্যাংকে কর্মরত আনাসার সদস্য ও জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

জাহাপুর শাখার সিনিয়র অফিসার মো. ওমর ফারুক জানান, ১৮ মার্চ তারিখে ৬-৭ জনের একটি চক্র তাদের শাখা থেকে একই কায়দায় তিন লাখ ছিয়ানব্বই হাজার তিনশ সাতচল্লিশ টাকা নিয়ে পালিয়ে যায়।

ওই চক্রের একজন হোমনা শাখা থেকে প্রতারণা করে টাকা চুরির চেষ্টায় আটক এই বিল্লাল।

এ ব্যাপারে হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল বলেন, অগ্রণী ব্যাংক থেকে আইডি কার্ড ও ব্যাংরেক ব্যবস্থাপক এবং রেমিটেন্স অফিসারের স্বাক্ষর জাল করে টাকা চুরির চেষ্টায় বিল্লাল নামে এক জনকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

হোমনায় আগ্রণী ব্যাংকের রেমিটেন্স চুরির সময় প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় : 06:16:28 pm, Friday, 22 April 2022