Dhaka , Wednesday, 1 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের মুরাদপুরে দিনদুপুরে যুবককে গুলি করে হত্যা হোটেল সোনারগাঁওয়ে নগর জনস্বাস্থ্য প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন রূপগঞ্জে সাংগঠনিক আলোচনায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ মধুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন রূপগঞ্জে বেদে পল্লীর ১৮০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি স্বরূপে ফিরেছে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি এইচ এসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ৩১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নাসির হত্যা মামলার আসামি শরিফকে আদালতে তোলার সময় বিক্ষোভ, ৫ দিনের রিমান্ড মঞ্জুর রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন \ অপ-সাংবাদিকতা প্রতিকারের দাবি পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা দীর্ঘ এক যুগ বন্ধ মাদ্রাসা: জমি ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন মাদারীপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’

হোটেল সোনারগাঁওয়ে নগর জনস্বাস্থ্য প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:21:42 pm, Wednesday, 1 July 2026
  • 2 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

জনসচেতনতার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে হবে দেশের প্রধান সিটি কর্পোরেশনগুলোতে নগর স্বাস্থ্যসেবামূলক প্রতিরোধমূলক ব্যবস্থা শক্তিশালীকরণের প্রধান অর্জন, শিক্ষণীয় দিক এবং কৌশলগত পথরেখা নিয়ে ঢাকায় একটি অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে “ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রোজেক্ট (আইইউপিএইচপিএসপি প্রকল্প)”-এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তাঁর বক্তব্যে নগর স্বাস্থ্য ব্যবস্থার রূপান্তরের প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেন, “নগরবাসী, বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই প্রকল্প থেকে প্রাপ্ত অভিজ্ঞতা একটি সহনশীল নগর স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আমাদের ভবিষ্যৎ নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।”

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে মশাবাহিত রোগ; বিশেষ করে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। ইতোমধ্যে মশা নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত বিটিআই ব্যবহার করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বেশ ভালো সাফল্য লাভ করেছে।” তিনি আরও উল্লেখ করেন, মশা নিয়ন্ত্রণে থেরাপিউটিক সলিউশন হিসেবে একদিকে যেমন মশা মারার ওষুধ ব্যবহার করতে হবে, তেমনি প্রিভেনটিভ সলিউশন হিসেবে ব্যাপক গণসচেতনতা তৈরি করা জরুরি।
প্রকল্পের অন্যতম প্রধান অংশীদার বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার এবং টাস্ক টিম লিডার ইফফাত মাহমুদ প্রকল্পের প্রভাব সম্পর্কিত তথ্য-উপাত্তভিত্তিক বিভিন্ন দিক তুলে ধরেন এবং নগর জনস্বাস্থ্যে টেকসই অর্থায়ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের ওপর বিশেষ জোর দেন।
কর্মশালায় স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন অভিজ্ঞতা ও পরিচালনগত চ্যালেঞ্জের কথা তুলে ধরেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
এছাড়া কারিগরি ও প্রশাসনিক বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান (এনডিসি), স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (নগর উন্নয়ন) পরিমল সরকার, স্থানীয় সরকার বিভাগের উপসচিব (নগর উন্নয়ন) রবিউল ইসলাম এবং আইইউপিএইচপিএসপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব, প্রশাসন) জিয়াউর রহমান। অনুষ্ঠানে প্রকল্পের পরামর্শকদের সংকলিত কারিগরি তথ্য ও ফলাফলও উপস্থাপন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব এবং আইইউপিএইচপিএসপি প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার সমাপনী পর্বে তিনি নগর জনস্বাস্থ্যের মানোন্নয়নে যৌথ প্রচেষ্টার জন্য বিশ্বব্যাংক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং পরামর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী

হোটেল সোনারগাঁওয়ে নগর জনস্বাস্থ্য প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা

আপডেট সময় : 08:21:42 pm, Wednesday, 1 July 2026