Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পুকুরে পাওয়া গেল তুহিন সরদারের মরদেহ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চরভদ্রাসনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার নোয়াখালী বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা নিয়ে মধুপুরে পাকিস্তানি প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন দুর্গাপুর তেরী বাজার বড় মসজিদের নতুন আহ্বায়ক কমিটি গঠন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে? জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ,‌ নাগরিক সেবা এখন হাতের মুঠোয় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বানভাসি মানুষের পাশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:53:29 pm, Saturday, 18 July 2026
  • 6 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান,

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে বন্যাকবলিত, নদীভাঙন কৃত ও অসহায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ই জুলাই) সকাল ১১টায় উপজেলার ম্যাজিস্ট্রেট বাড়ি বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন চরাঞ্চল থেকে আসা বন্যাদুর্গত ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়ার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. কামাল খলিফা (সুদান প্রবাসী)।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়ার পরিচালক ও পল্লী বাংলা প্রকল্পের চেয়ারম্যান লুৎফর রহমান পাশা।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল ছাত্রদল, সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী, গাজিরটেক ইউপি চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রথম ধাপে ৫০০ পরিবারের মধ্যে চাল, ডাল, আটা, তেল, লবণ, দুধ, চিনি ও শুকনো খাবারসহ মোট ১০ ধরনের খাদ্যসামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ৫০০ পরিবারের মধ্যে একই ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পদ্মা নদীবেষ্টিত চরভদ্রাসন উপজেলার মানুষ প্রতিবছর বন্যা ও নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে জীবনযাপন করেন। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়ার প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বক্তারা আরও জানান, হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়া ইতোমধ্যে চরভদ্রাসনে একাধিক মসজিদ নির্মাণ, ও মসজিদ-মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায়, দরিদ্র ও দুর্যোগকবলিত মানুষের কল্যাণে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল চরভদ্রাসনের মানুষের পাশে থাকার জন্য হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়ার সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং উপজেলার উন্নয়নে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ মানবিক এই উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও দাতব্য সংস্থাগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পুকুরে পাওয়া গেল তুহিন সরদারের মরদেহ

হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট সময় : 05:53:29 pm, Saturday, 18 July 2026