Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

হাতে চাপ দিলেই খসে পড়ছে সিমেন্ট: গাইড পিলার ও রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:57:06 pm, Saturday, 16 August 2025
  • 59 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রায় ৮৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার ও গাইড ওয়াল নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান সিয়াম এন্ড সাজ্জাদ ট্রেডার্সের বিরুদ্ধে। কুচলিবাড়ী ইউনিয়নের ললিতারহাট বাজার থেকে বোচার বাজার পর্যন্ত প্রায় পৌনে ২ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

বর্ষাকালে রাস্তা রক্ষায় পুকুরের পাশে যে গাইড ওয়াল নির্মাণ করা হচ্ছে, তার কাজ অত্যন্ত নিম্নমানের। হাত দিয়ে চাপ দিলেই পিলারের প্লাস্টারিং থেকে সিমেন্টের গুঁড়ো খসে পড়ছে। গাইড ওয়ালের ইটে সামান্য চাপ দিলেই সেটিও ভেঙে যাচ্ছে। এমনকি, লোহার বদলে মোটা জিআই তার ব্যবহার করা হয়েছে এবং কিছু জায়গায় পুরোনো ভাঙা খুঁটি ব্যবহার করারও অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ইচ্ছেমতো কাজ করছেন এবং কাজের মান তদারকির জন্য কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। নাম প্রকাশ না করার শর্তে একজন এলাকাবাসী বলেন, “কম সিমেন্ট আর বেশি বালি দিয়ে কোনোমতে ওয়াল তৈরি করা হচ্ছে। আমরা ভালো করে কাজ করতে বললেও তারা শোনেনি।”

ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আহসান হাবীব রুজেন গণমাধ্যমকর্মীদের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। ঠিকাদারের প্রতিনিধি মাইদুল ইসলাম বলেন, “কাজ ভালো হচ্ছে এবং এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করুন।”

ঠিকাদার শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কাজের মান ভালো বলে দাবি করেন। তিনি বলেন, “আমি উপস্থিত না থাকলেও উপজেলার লোকজন আছেন, তারাই কাজ বুঝে নিচ্ছেন।”

তবে পাটগ্রাম উপজেলা প্রকৌশলী সফিউল ইসলাম রিফাত অনিয়মের বিষয়টি স্বীকার করে জানান, কাজের মান খারাপ ছিল এবং ঠিকাদারের কাজের বিল এখনো পরিশোধ করা হয়নি। তিনি বলেন, “নিম্নমানের ইট ব্যবহারের জন্য পরিবর্তনের কথা বলা হয়েছিল। পুরোনো খুঁটি ব্যবহার করতে নিষেধ করলেও তারা তা করেছে। আমরা বিষয়টি দেখছি।”

সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এই অনিয়মের বিষয়ে কঠোর পদক্ষেপের কথা জানালেও, কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে কাজটি অনিয়মের মধ্য দিয়েই শেষ হয়েছে বলে এলাকাবাসী দাবি করেছেন। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেছেন, “কাজের মান পরীক্ষা করে দেখা হবে এবং মান ঠিক না থাকলে বকেয়া বিল বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন

হাতে চাপ দিলেই খসে পড়ছে সিমেন্ট: গাইড পিলার ও রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

আপডেট সময় : 06:57:06 pm, Saturday, 16 August 2025