Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

হরতাল-অবরোধে স্থবির মোংলা, জনদুর্ভোগ।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:16:13 pm, Sunday, 24 August 2025
  • 156 বার পড়া হয়েছে
মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট,
রবিবার (২৪ আগষ্ট) হরতাল-অবরোধে স্থবির হয়ে পড়ে ছিল ব্যস্ত নগরী মোংলা। বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মোংলায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির মোংলা উপজেলা ও পৌর শাখার নের্তৃবৃন্দ।
সারাদিন বাঁশ, বেঞ্চ দিয়ে রাস্তা অবরোধ করে রাখেন তারা। একই দিন আসন পুনর্বহালের দাবিতে করা হয় বিক্ষোভ মিছিলও। এদিকে হরতাল-অবরোধে কর্মজীবীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। সরেজমিন দেখা যায়, রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলের উদ্দেশে মানুষ বাসা থেকে বের হলেও অফিসগুলোতে যেতে বাধা পোহাতে হয়।
মোংলাসহ কাটাখালী, নওয়াপাড়া, দিগরাজ, সাইনবোর্ড, মোল্লাহাট ও ফকিরহাটসহ বেশ কয়েকটি পয়েন্টে ব্যারিকেড দিয়ে চলছে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ। ফলে ওই রাস্তাগামী যানবাহনগুলো ঘণ্টার পর ঘণ্টা মূল সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। তৈরী হয় তীব্র যানজট। একপর্যায়ে অফিসগামীরা তাদের গন্তব্যে না পৌঁছে বাড়িতে ফিরে যায়। এ অবরোধে বাগেরহাট থেকে খুলনা-মাওয়া-ঢাকা রুট অচল হয়ে পড়েছে। এতে সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগেরহাট।
অবরোধ সফল করতে ভোর থেকেই রাস্তায় নেমে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। অবরোধের কারণে বাগেরহাটের কোনো উপজেলা থেকেই ভোরে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। চলছে না অভ্যন্তরীণ যানও।
এদিন ভোর থেকে অবরোধ কর্মসূচি শুরু করলেও সকাল ১০টার দিকে মোংলা-দিগরাজের বিভিন্ন সড়কের মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করতে দেখা যায়। এ সময় আন্দোলনরতদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
শুধু রোগী বা অ্যাম্বুলেন্স দেখে ছেড়ে দেওয়া হয়। এ অবস্থায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় তীব্র যানজট। এতে করে অনেক চাকরিজীবী সময়মতো কর্মস্থলে পৌঁছতে পারেননি।
বেসরকারী চাকরিজীবী সুজন বলেন, সকালে মোটরসাইকেলযোগে অফিসের উদ্দেশে রওনা দিলেও আন্দোলনকারীদের বাধার মুখে বাসায় ফিরে আসতে হয়। একদিনের বেতন কাটা যাবে। অফিস তো আর আন্দোলনের অজুহাত শুনবে না।
চলমান অবরোধে প্রতি নিরব সমর্থন আমজনতার, এমন অবস্থা দৃশ্যত মনে হচ্ছে। খুব বেশি প্রয়োজন ছাড়া অবরোধে রাস্তাঘাটে বের হচ্ছে না সাধারণ মানুষ। অল্প সংখ্যক গাড়ি বের হলেও তা স্থানীয় অবস্থানে চলাচল করে। এরকম পরিস্থিতিতে অবরোধে নড়েবড়ে মোংলার স্থানীয় অর্থনীতি।
এদিকে অর্থনীতিতে দারুণ অবদান রাখা মোংলার পর্যটন কেন্দ্রগুলোও পর্যটক খরায় ভুগছে। ফলে সেখানকার ব্যবসায়ী ও শ্রমিকদের জীবনে স্থবিরতা দেখা দিয়েছে। প্রত্যাশিত পর্যটক না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীসহ এ খাতের সঙ্গে জড়িতরা।
বেসরকারি অফিসের কর্মী ইসরাত জাহান বলেন, এসব আন্দোলন কবে শেষ হবে জানি না। আমাদের এই জনদুর্ভোগের কথা চিন্তা করে হলেও সিইসির সিন্ধান্ত বদল করা উচিত।
মোংলা পৌর সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী বলেন, অবরোধ সফল করতে ভোর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে মোংলা নদীর খেয়া পারাপার ও ফেরি চলাচল। এতে এমনিতেই বন্ধ হয়ে গেছে ইপিজেড। আর সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল কল কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। শুধুমাত্র জরুরি সেবা চালু রয়েছে। আসন ফিরে পাওয়ার দাবিতে বাগেরহাটের সর্বদলীয় সংগ্রাম কমিটি সর্বাত্মক এ অবরোধ কর্মসূচি পালন করছে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ইসি বাগেরহাট-৪ আসন বিলুপ্তি ও বাগেরহাট-৩ আসনকে বিভাজনের সিদ্ধান্ত ঘোষণা করে। বাগেরহাটের একটি আসন কেটে গাজীপুরে আরেকটি আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসির এমন সিদ্ধান্তের প্রতিবাদে ও আসন পুনর্বহালের দাবিতে ৩০ জুলাইয়ের পর থেকে বাগেরহাটজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সর্বদলীয় সংগ্রাম কমিটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

হরতাল-অবরোধে স্থবির মোংলা, জনদুর্ভোগ।

আপডেট সময় : 07:16:13 pm, Sunday, 24 August 2025