
মাকসুদুল হোসেন তুষার,
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে অটো চালক আবুু জুম্মানের রহস্যজনক মৃত্যুর ঘঠনা ঘটেছে। উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাশিপুর এলাকায় ৪ই আগস্ট মঙ্গলবার বিকেলে লিটন মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
আবু জুম্মান পেশায় অটো চালক তিনি মৃত আজিজুল ইসলামের ছেলে এলাকাবাসী ও নিহতের পরিবারের দাবি দীর্ঘদিন যাবত স্ত্রীর সাথে পারিবারিক কলহ চলে আসছে।তারই অংশ হিসেবে তাকে হত্যা করা হয়েছে বলে বলছে। তবে স্ত্রী জানিয়েছেন গামছা দিয়ে ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছেন।
সোনারগাঁ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করেন। ও সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও শ্বশুর কে থানা হেফাজতে নেন।

























