
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৭ বছরের শিশু আমেনাকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ওবায়দুল হকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় স্থানীয় সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাধারণ ও সচেতন ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা শিশুটিকে ধর্ষণচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অভিযুক্ত ওবায়দুল হককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
























