Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

সুন্দরগঞ্জে মাদারীপাড়া কমিউনিটি ক্লিনিক নদীগর্ভে

  • Reporter Name
  • আপডেট সময় : 07:24:10 pm, Thursday, 11 November 2021
  • 257 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে মাদারীপাড়া কমিউনিটি ক্লিনিক নদীগর্ভে

 হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।

প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, বাজারের পর এবার নদীগর্ভে বিলিন হল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চরমাদারী পাড়া কমিউনিটি ক্লিনিক। গতকাল বুধবার বিকালে ক্লিনিকটি তিস্তার গর্ভে তলিয়ে যায়। সে কারণে ওই এলাকার কমপক্ষে ৩ হাজার অবালবৃদ্ধবণিতা চিকিৎসা সুবিধা হতে বঞ্চিত হয়ে পড়ল। সরকার যে সময়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে করোনার টিকা কার্যক্রম চালু করেছে, ঠিক সেই সময়ে তিস্তা কেড়ে নিল সু-চিকিৎসা বঞ্চিত চরবাসির একমাত্র চিকিৎসা কেন্দ্র কমিউনিটি ক্লিনিকটি। স্থানীয় ফুলজান বেওয়া জানান, হামরা দুরত যাওয়ার পাইনা, এই কিলিনিকত ওষুধ নিছনো। সেটা আর থাকিল না, নদীত ভাসি গেল। এখন হামরা কনঠে যাম ওষুধ বুলি। কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আব্দুল হাই জানান, ২০১৩ সালে ক্লিনিকটি ভবনটি প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। প্রতিদিন গড়ে ৫০-৬০ জন অবালবৃদ্ধবনিতা চিকিৎসা নিত। ক্লিনিকটি নদীগর্ভে বিলিন হওয়ায় বর্তমানে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। ক্লিনিকের মালামাল সমুহ স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দস মিয়ার বাড়িতে রাখা হয়েছে এবং রেজিষ্টার সমুহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। হরিপুর ইউপি চেয়ারম্যান নাসিউল ইসলাম জিমি জানান, ক্লিনিকটি নদীগর্ভে বিলিন হওয়ায় তার ইউনিয়নের কমপক্ষে ৩ হাজার সুবিধাভোগী বঞ্চিত হয়ে পড়েছে। তিনি দ্রুত অস্থায়ীভাবে চিকিৎসা কেন্দ্রে নিমার্ণের জন্য প্রশাসনের নিকট জোরদাবী জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, তিস্তার ভাঙনে হরিপুর ইউনিয়নের চরমাদারীপাড়া কমিউনিটি ক্লিনিকটি নদীগর্ভে বিলিন হয়ে যাওয়ায় আপতত ওই এলাকার চিকিৎসা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। তবে ওই এলাকার মানুষজন পাশ্ববর্তী বাংলাবাজার কমিউনিটি ক্লিনিক হতে চিকিৎসা নিতে পারবেন। বিষয়টি স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা স্বাস্থ্য দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে। 

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

সুন্দরগঞ্জে মাদারীপাড়া কমিউনিটি ক্লিনিক নদীগর্ভে

আপডেট সময় : 07:24:10 pm, Thursday, 11 November 2021