Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এব্য চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

সিলেটের প্রতি অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেওয়া দরকার- সেলিম উদ্দিন

  • Reporter Name
  • আপডেট সময় : 09:05:06 pm, Tuesday, 20 May 2025
  • 390 বার পড়া হয়েছে

শেখ জাবেদ আহমদ  সিলেট মহানগর প্রতিনিধি

শেখ জাবেদ আহমদ সিলেট প্রতিনিধি
   
সিলেট অঞ্চলের উন্নয়নে বৈষম্য ও দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় রাজনীতিতে সোচ্চার কণ্ঠ, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি সিলেটের প্রতি অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
 
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দীর্ঘদিন থেকে সিলেট বিভাগ উন্নয়ন থেকে বঞ্চিত এবং বৈষম্যের শিকার। বিগত ফ্যাসিস্ট সরকার প্রকল্পের নামে কেবল দুর্নীতি আর লুটপাট করেছে। উন্নয়নের ফানুস উড়িয়ে জাতির সঙ্গে তামাশা করেছে। আজ সিলেট বাসির ভোগান্তির শেষ নেই। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চল বৈষম্যের শিকার ও বঞ্চিত হয়েছে সার্বিক উন্নয়ন থেকে।
তিনি বলেন, সিলেটের প্রতিটি সড়ক যেন এক একটি মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম শুরুর প্রাক্কালে খানাখন্দকের কারণে পথচারীদের আরও বেশি ভোগান্তিতে পড়তে হয়। সেখানে অবস্থানরত সাধারণ মানুষ থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীরা চরম দুরাবস্থার মধ্য দিয়ে চলাচল করছে। যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। সড়ক পথের এ বেহাল অবস্থার কারণে জনসাধারণের কর্ম ঘণ্টা ও অর্থ দু’টোই অপচয় হচ্ছে।
এ অবস্থার উত্তরণে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দ্রুততম সময়ে সংস্কারের জোর দাবি জানান সেলিম উদ্দিন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সিলেটের গ্যাস সিলেটবাসীকে বঞ্চিত করে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া ইনসাফ নয়। অবিলম্বে সিলেট মহানগরী এবং সিলেট জেলার প্রতিটি উপজেলা ও পৌর শহরের বাসা-বাড়িতে গ্যাস সংযোগের বিধিনিষেধ প্রত্যাহার করে গ্যাস সংযোগ দিতে হবে।
তিনি ঢাকা-সিলেট মহাসড়কের কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করতে হবে। একইসঙ্গে সিলেট-তামাবিল সড়কের কাজ চালুর উদ্যোগ নিতে হবে। বিশেষ করে সিলেট-আখাউড়া রেলপথ ব্রডগেজ ডাবল লাইনে রূপান্তর, ওসমানী বিমানবন্দরের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট জেলা হাসপাতালের কাজ দ্রুত সম্পন্ন করে কার্যক্রম শুরু করা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বরাদ্দ বৃদ্ধি, মৌলভীবাজারে একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপন, পাশাপাশি সুনামগঞ্জ ও হবিগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নিতে হবে।
মোহাম্মদ সেলিম উদ্দিন নিজের জন্মস্থান বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের উন্নয়ন নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, অবিলম্বে সিলেট-গোলাপগঞ্জ হয়ে সুতারকান্দি বর্ডার পর্যন্ত চার লেনের রাস্তার কাজের উদ্যোগ গ্রহণ, শেওলা সেতু থেকে বারিগ্রাম পর্যন্ত রাস্তা ড্রাইভার্শন দিয়ে বড় করা, বহরগ্রাম-শিকপুর সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নেওয়া, কুশিয়ারা নদীর ওপর গোলাপগঞ্জ বাঘা সেতু নির্মাণসহ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের আন্তঃসংযোগ রাস্তাগুলো দ্রুত মেরামত সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে উল্লেখযোগ্য কোনো ভালো মানের হাসপাতাল নেই। অবিলম্বে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে নাগরিকদের স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য পরিবর্তন, পাশাপাশি বিয়ানীবাজার সরকারি কলেজের আবাসন সমস্যার সমাধান, সেই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় নির্মাণ ও স্কুল-কলেজের সংস্কার করতে হবে।
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি মোহাম্মদ সেলিম উদ্দিন তার নিজ এলাকা বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীভাঙন রোধে প্রকল্প গ্রহণ এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

সিলেটের প্রতি অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেওয়া দরকার- সেলিম উদ্দিন

আপডেট সময় : 09:05:06 pm, Tuesday, 20 May 2025