
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত বিশ্ব খাদ্য গুদাম ‘নারায়ণগঞ্জ সাইলো’ ও প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম এমপি।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি সাইলোতে পৌঁছান। এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সাইলোর কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরিদর্শনকালে মন্ত্রী প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি, সাইলোর বিভিন্ন অবকাঠামো ও সংশ্লিষ্ট কার্যক্রম ঘুরে দেখেন। পরে সাইলো জামে মসজিদের সামনে বৃক্ষরোপণ করেন তিনি।
পরিদর্শন শেষে বিকেল ৩টা ২০ মিনিটে খাদ্যমন্ত্রীসহ অতিথিরা বন্দরের উদ্দেশ্যে সাইলো ত্যাগ করেন।
























