Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

সামান্য বৃষ্টি হলে সড়কে জমে হাটুকাঁদা, জনদুভোর্গ চরমে

  • Reporter Name
  • আপডেট সময় : 03:27:32 pm, Friday, 8 April 2022
  • 171 বার পড়া হয়েছে

সামান্য বৃষ্টি হলে সড়কে জমে হাটুকাঁদা, জনদুভোর্গ চরমে

হযরত বেল্লাল,

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।

সামান্য বৃষ্টি বাদলে পানি জমে হাটু কাঁদায় পরিনত হওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ-পাঁচপীর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সে কারণে জনদুর্ভোগ চরমে। উপজেলার পূর্বাঞ্চলের ৭টি ইউনিয়নের পথচারিগণকে ১৫ কিলোমিটার পথঘুরে উপজেলা শহরে আসতে হচ্ছে। বিষয়টি দেখার কেউ নেই।
উপজেলার সাথে পূর্বাঞ্চলের বেলকা, হরিপুর, চন্ডিপুর, কঞ্চিবাড়ি, শ্রীপুর, শান্তিরাম ও কাপাসিয়া ইউনিয়নবাসির চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে সড়কটি। উপজেলার সাথে পাঁচপীর -চিলমারি তিস্তা পিসি গার্ডার সেতুর সংযোগ সড়কে রুপান্তর করার লক্ষে ২০১৫ সাল হতে সুন্দরগঞ্জ-পাঁচপীর সড়কের নির্মাণ কাজ চলামান রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি এবং উদাসিনতার কারণে দীর্ঘদিনেও সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। যার কারণে দীর্ঘ ৭ বছর ধরে উপজেলার পূর্বাঞ্চলের ৭টি ইউনিয়নের কমপক্ষে ৩ লাখ মানুষকে দুভোর্গ পোয়াতে হচ্ছে। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের নিদারুন কষ্ট শিকার করতে হচ্ছে। উপজেলা শহর হতে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি পাকা করণের লক্ষে খোয়াবালি ভরাটের কাজ চলামান রয়েছে।
বেলকা বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন হতে পথচারিগণকে চরম দুভোর্গ পোয়াতে হচ্ছে। গ্রীষ্মকালে ধুলাবালী এবং বর্ষাকালে বৃষ্টির কারণে পানি জমে হাটুকাদায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অফিসিয়ালসহ বিভিন্ন কাজের জন্য উপজেলা শহরে প্রতিদিন হাজারও মানুষকে যেতে হয়। এ অবস্থার কারণে ১৫কিলোমিটার পথ ঘুরে উপজেলা শহরে যেতে হচ্ছে পথচারিগণকে।
অটোবাইক চালক লিটন মিয়া জানান, বৃষ্টির কারণে গত ১৫দিন হতে সড়কটি দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এখন উপজেলা শহরে যেতে হলে শোভাগঞ্জ ভায়া বালারছিড়া হয়ে ১৫ কিলোমিটার পথঘুরে যেতে হচ্ছে। ভাড়া বেশির কারণে যাত্রীদের সাথে বাকবিতন্ডা লেগেই চলছে প্রতিদিন।
মাদ্রাসার শিক্ষক আতোয়ার রহমান জানান, সড়কে পানি জমে কাদার সৃষ্টি হওয়ার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে পারছে না। অনেকের স্কুল ড্রেস প্রতিনিয়ত কাঁদা লেগে নষ্ট হচ্ছে। এছাড়া যানবাহন চলাচল বন্ধ হওয়ায় স্কুলে পৌছতে বিলম্ব হচ্ছে শিক্ষার্থীদের।
বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ জানান, এটি দীর্ঘদিনের সমস্যা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার তাগাদা দেয়ার পরও কোন প্রকার ব্যবস্থা নিচ্ছে না। বর্তমানে সড়কটি দিয়ে যানবাহন চলাচল একবারে বন্ধ হয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ী, স্কুল কলেজগামি ছেলে-মেয়ে, চাকরিজীবী ও পথচারিগণকে অতিকষ্ট করে ভিন্ন পথদিয়ে ঘুরে ফিরে উপজেলা শহরসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং কর্মস্থলে যেতে হচ্ছে।
উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান জানান, জমি অধিগ্রহন এবং ভুমি মন্ত্রণালয়ের দীর্ঘ সূত্রিতার কারণে সড়কটির নির্মাণ কাজ পিছিয়ে গেছে। গত ৩ মাস হতে পুরোদমে নির্মাণ কাজ চলছে। পাঁচপীর হতে উপজেলা শহরে যোগাযোগের একমাত্র সড়ক এটি। বর্ষাকালে নির্মাণ কাজ চলমান থাকায় পথচারিগণের একটু সমস্যা হবে। সে কারণে নির্মাণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত বিকল্প পথদিয়ে চলাচল করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

সামান্য বৃষ্টি হলে সড়কে জমে হাটুকাঁদা, জনদুভোর্গ চরমে

আপডেট সময় : 03:27:32 pm, Friday, 8 April 2022