Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

সাভারে কলা বাগানে ২৪ বছরের নারীকে গণধর্ষণ : তিন জন গ্রেপ্তার, এক জন পলাতক

  • Reporter Name
  • আপডেট সময় : 07:27:00 pm, Saturday, 13 September 2025
  • 280 বার পড়া হয়েছে
মোঃ আসিফুজ্জামান আসিফ,
সাভারে আবারও ঘটলো ন্যাক্কারজনক এক গণধর্ষণের ঘটনা। ২৪ বছর বয়সী এক নারীকে কলা বাগানে নিয়ে ধর্ষণ করেছে চার যুবক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই নারী চাকরির খোঁজে শ্যামপুর এলাকার একটি কারখানায় যান। কাজের বিষয়ে কথা বলে বাসায় ফেরার সময় ঝাউচর এলাকায় পৌঁছালে হঠাৎ তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে পাশের একটি কলা বাগানে নিয়ে যায় চার যুবক। সেখানে দক্ষিণ মেইটা এলাকার শরীফ হোসেন, আবুল কাসেম, ঝাউচর উত্তরপাড়ার রাসেল ও দক্ষিণ মেইটার সোহাগ মিয়া মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে।
ধর্ষণের সময় ওই নারী প্রাণপণ চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত সরে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।
রাতে ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় গিয়ে চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযানে নামে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, এ ঘটনায় জড়িত তিনজন—শরীফ হোসেন, আবুল কাসেম ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামি সোহাগ মিয়াকে ধরতে অভিযান চলছে।
পরে পুলিশ ভুক্তভোগীকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুততম সময়ে অবশিষ্ট আসামিকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, ঝাউচর ও আশপাশের এলাকায় আগে থেকেই অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল, কিন্তু যথাযথ নজরদারির অভাবে এ ধরনের ভয়াবহ ঘটনা ঘটলো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

সাভারে কলা বাগানে ২৪ বছরের নারীকে গণধর্ষণ : তিন জন গ্রেপ্তার, এক জন পলাতক

আপডেট সময় : 07:27:00 pm, Saturday, 13 September 2025