Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে জাতীয় যুব দিবস পালিত, ১২ যুবক-যুবতী পেলেন ১২ লাখ ৬০ হাজার টাকা জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

সাতকানিয়ায় দক্ষিণ রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:34:37 pm, Monday, 5 October 2026
  • 56 বার পড়া হয়েছে
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে মা/অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর, ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় এবং বিদ্যালয়ের দুইবারের নির্বাচিত সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ রিদওয়ানুল কবির চৌধুরী শিবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শুমন বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নাছির উদ্দিন, প্রবাসী ও সমাজ সেবক জমির উদ্দিন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আজিজুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ করিমুল্লাহ চৌধুরী, ফরিদুল আলম, হাসন আহমদ, জুবাইদা জান্নাত, মনোয়ারা বেগম, মোহাম্মদ আয়ুব, তপন কুমার সর্দ্দার, মোঃ পরিজ প্রমূখ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক মা, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সবুজ ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীদের পদচারণায় পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে নিয়মিত উপস্থিতি, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মেধা ও শৃঙ্খলার পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে মোঃ রিদওয়ানুল কবির চৌধুরী শিবলু বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিশুর প্রথম শিক্ষক তার মা। মা যদি সচেতন হন, তাহলে একটি পরিবার, একটি সমাজ বদলে যায়। আজকের এই মা সমাবেশের মূল উদ্দেশ্য হলো বিদ্যালয় ও পরিবারের মধ্যে সেতুবন্ধন তৈরি করা।
তিনি আরও বলেন, আমাদের বিদ্যালয়কে আমরা শুধু ইট-পাথরের ভবন হিসেবে দেখি না, এটি আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার কারখানা। আমি দুইবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, আমি কথা দিচ্ছি এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে যা যা প্রয়োজন, আমি আমার সর্বোচ্চ দিয়ে করে যাব ইনশাআল্লাহ। আপনাদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন, তাদের খোঁজখবর নেবেন। মনে রাখবেন, একটি শিক্ষিত মা-ই পারে একটি শিক্ষিত জাতি উপহার দিতে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, মায়েদের উপস্থিতি প্রমাণ করে তারা সন্তানদের শিক্ষার ব্যাপারে কতটা আন্তরিক। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুশ্রম ও মোবাইল আসক্তি থেকে সন্তানদের দূরে রাখতে মায়েদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
পরিশেষে সভাপতি উপস্থিত সকল মা ও অভিভাবককে ধন্যবাদ জানিয়ে এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সাতকানিয়ায় দক্ষিণ রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠি

আপডেট সময় : 12:34:37 pm, Monday, 5 October 2026