Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন

সদরপুরের কৃষ্ণপুরের জেলে পল্লীতে জলাবদ্ধতা  অধিবাসীদের চরম ভোগান্তি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:09:11 am, Saturday, 7 October 2023
  • 256 বার পড়া হয়েছে

সদরপুরের কৃষ্ণপুরের জেলে পল্লীতে জলাবদ্ধতা  অধিবাসীদের চরম ভোগান্তি

শিমুল তালুকদার, সদরপুর থেকে।। 
ফরিদপুরের সদরপুর উপজেলার হিন্দু প্রধান কৃষ্ণপুর জেলে পল্লীতে কয়েকদিনের টানা ভারী বর্ষণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্ষণে পল্লীর বেশীরভাগ বসতবাড়ির ঘরে পানি ঢুকেছে। রান্নাবান্না ও মলত্যাগের স্থান ও পয়ঃপ্রণালি বন্ধ হয়ে যাওয়ায় নিত্যকর্মে ব্যাপক বিঘ্ন ঘটছে। পানিবন্দী পরিবারগুলোর নিকট দূরত্বে অবস্থিত ইউনিয়ন পরিষদের পাবলিক টয়লেট ও  বিভিন্ন এলাকায় গিয়ে প্রাতঃকর্ম সারছেন। এখানে বসবাসকারী প্রায় ২ শতাধিক ছেলে ও বণিক পরিবার প্রায় সহস্রাধিক লোকজন চরম মানবেতর জীবন কাটাচ্ছে। এ পরিস্থিতির প্রায় ৩ দিন অতিবাহিত হলেও কোন জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তারা তাদের দেখতেও যায়নি।
জানা গেছে, কৃষ্ণপুর জেলে পল্লীতে প্রতি বছর ভারী বর্ষণ হলে এভাবেই জনদুর্ভোগের সৃষ্টি হয়। স্থায়ি ভাবে জলাবদ্ধতা নিরসনে কোন সরকারই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। গত শুক্রবার বিকেলে সরেজমিনে তথ্য সংগ্রহকালে এমন কথা উঠে আসে।
তথ্য সংগ্রহকালে জেলে পল্লীর বিমল সরকার (৬৫)  জানান, প্রায় ২ যুগ ধরে আমাদের জেলে পল্লীতে ভারী বর্ষণ হলে ঘরবাড়িতে পানি জমে আমাদের চলাচল রান্নাবান্না কাজকর্মে দুর্ভোগ পোহাতে হয়। আমরা এখানকার দরিদ্র ও হতদরিদ্র লোকজন জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাই।
তাপসী রাণী সরকার (৫৫) বলেন, ভোট আসলে আমাদের আদর বাড়ে। পরবর্তীতে আমাদের কেউ খোঁজ নেয় না। এত পানির মধ্যে আমরা কীভাবে বসবাস করব।
বিকাশ মালো (২৫) সহ বিভিন্ন নারী পুরুষ জানান আমাদের দুঃখ কষ্টের কেউ খোঁজ খবর নেয়নি। কাদা ও পানির মধ্যে হাটা চলাফেরা করে পায়ে ঘা হয়ে গেছে। বৃষ্টি মৌসুমে আমাদের দুঃখকষ্টের সীমা থাকেনা। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন আমাদের দুঃখকষ্টের একটু খোঁজখবর নেয়ার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ

সদরপুরের কৃষ্ণপুরের জেলে পল্লীতে জলাবদ্ধতা  অধিবাসীদের চরম ভোগান্তি।।

আপডেট সময় : 10:09:11 am, Saturday, 7 October 2023