Dhaka , Friday, 15 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু নিখোঁজের ২৭ ঘণ্টা পর নদী থেকে হোসেন’র মরদেহ উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক  ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি জনগণের কল্যাণেই সব উন্নয়ন কর্মকাণ্ড: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নেতৃত্বে নজরুল বিশ্ববিদ্যালয়, ভিসি হলেন চবি’র অধ্যাপক ড. মোশারফ হোসেন মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারা শক্তিশালী করতে চায়:- প্রতিমন্ত্রী মীর হেলাল তিস্তা সেতু দিয়ে পাচারকালে দুই কোটি টাকার ডলারসহ কুড়িগ্রামের যুবক গ্রেপ্তার বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত নারী অভিবাসী কর্মীদের মাঝে- আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ওকাপের ছাগল বিতরণ। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে :- ডা. শাহাদাত হোসেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজার পর কোতোয়ালীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ ১৯ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হালিশহরে শীর্ষ ‘মাদক সম্রাজ্ঞী’ পাখির আস্তানা গুড়িয়ে দিল র‍্যাব ৭ চট্টগ্রাম মীরসরাই থানা পুলিশের অভিযানে ৮২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা প্রয়োজন:- মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু; কার্যক্রম মনিটরিংয়ে ইউএনও পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় ভূমিহীনদের বসতভিটা দখলচেষ্টার অভিযোগে ইউএনও’র কাছে আবেদন জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল কিশোরগঞ্জ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:48:05 pm, Sunday, 18 May 2025
  • 102 বার পড়া হয়েছে

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল কিশোরগঞ্জ

সোহানুর রহমান বাপ্পি ,ক্রাইম রিপোর্টার

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ কিশোরগঞ্জবাসী। জেলার একমাত্র সরকারি মেডিকেল কলেজ হাসপাতালটিতে সেবার বদলে এখন হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। ভুল চিকিৎসা, রোগী স্থানান্তরের নামে বাণিজ্য এবং রাজনৈতিক সংযোগের অপব্যবহারের অভিযোগে চিকিৎসা সেবায় নেমেছে স্থবিরতা।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের দায়িত্ব নেওয়ার পর থেকেই হেলিশ রঞ্জন সরকার রোগীদের সরকারি সেবার বাইরে পাঠিয়ে দেন বেসরকারি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও দীন মোহাম্মদ হাসপাতালে। অভিযোগ রয়েছে, তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা এই চিকিৎসক বর্তমানে বিএনপি-জামায়াতপন্থীদের সাথেও সখ্যতা গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে।

একাধিক ঠিকাদার জানিয়েছেন, সদ্য ঘোষিত একটি দরপত্র বিজ্ঞপ্তিতে পিপিআর এর নিয়ম না মেনে বাড়তি অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতা চাওয়া হয়েছে, যা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার কৌশল বলে মনে করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, যেখানে পিপিআর অনুযায়ী ৩ বছরের অভিজ্ঞতা থাকলেই দরপত্রে অংশগ্রহণ করা যায়, সেখানে ৫ বছরের অভিজ্ঞতা চাওয়া এবং ২৫০ বেডের বেশি হাসপাতালের অভিজ্ঞতার শর্ত আরোপ সম্পূর্ণ বেআইনি।

তাদের দাবি, ডা. হেলিশ ও হাসপাতালের প্রধান হিসাবরক্ষক আকরাম (ওরফে একরাম) মিলে ঠিকাদারি সিন্ডিকেট গঠন করে কোটি কোটি টাকার দুর্নীতি করছেন। অভিযোগ রয়েছে, তারা রাজধানীসহ বিভিন্ন জেলায় গিয়ে গোপনে ঠিকাদারদের সাথে বৈঠক করে দরপত্র ভাগাভাগি করছেন। এছাড়া হাসপাতালের গ্যাস সিলিন্ডার চুরির ঘটনাও ধামাচাপা দেওয়া হয়েছে।

সেবার নামে হয়রানি, রাজনৈতিক আনুগত্য, এবং দুর্নীতির এমন চিত্রে সাধারণ মানুষ আশঙ্কায় ভুগছেন। অনেকেই মনে করছেন, এই অব্যবস্থাপনার মাধ্যমে সরকারকেই বিব্রত করার পাঁয়তারা চলছে।

এ বিষয়ে ডা. হেলিশ রঞ্জনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে প্রধান হিসাবরক্ষক আকরামের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন জেলার সচেতন নাগরিক সমাজ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল কিশোরগঞ্জ

আপডেট সময় : 03:48:05 pm, Sunday, 18 May 2025