Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

শরীয়তপুরে বিদেশে নেওয়ার নামে ভয়াবহ প্রতারণা, আদালতে মামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:35:17 pm, Sunday, 31 August 2025
  • 105 বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি:

বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাশেদ সরদার নামে এক দালালের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি দালাল চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে কাউকে বিদেশ পাঠায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার এক ভুক্তভোগী দালাল চক্রের বিরুদ্ধে শরীয়তপুর বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত আসামীরা হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা ছয়গাও ইউনিয়নের পাপরাইল এলাকার দুলু সরদারের ছেলে রাব্বি সরদার, রাশেদ সরদার, মুক্তা বেগম ও রিয়া আক্তার।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রাশেদ সরদারের ভাই রাব্বি সরদার দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করে এবং মালোশিয়া বসবাস করে। বাংলাদেশে এজেন্ট হিসেবে শরীয়তপুরে তার ভাই রাশেদ সরদার সহ কয়েকজন এলাকার নিরীহ ও বেকার যুবকদের পাসপোর্ট ও টাকা সংগ্রহ করে। এরপর দালাল চক্র মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে। প্রতিশ্রুত সময় পার হলেও কাউকে বিদেশ পাঠানো হয়নি। টাকা ফেরত চাইলে ভুক্তভোগীরা হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। আশিকুর রহমান নামে এক ভুক্তভোগীকে মালোশিয়া নেওয়ার কথা বলে এক বছর আগে পাসপোর্ট ও সাত লক্ষ টাকা নেন রাশেদ সরদার। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও ভিসা দিতে পারেন নি চক্রটি। এবছরের ফেব্রুয়ারী মাসে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি ধামকি দিচ্ছেন অভিযুক্ত দালাল রাশেদ সরদার। এনিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টাও হয়। তবে রাশেদ সরদার টাকা ফেরত না দিয়ে নানান টালবাহানা শুরু করে। পরে ভুক্তভোগী আশিকুর রহমান বাদী হয়ে শরীয়তপুরের আদালতে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে সাইফুল ইসলাম নামে ডামুড্যা উপজেলার এক ভুক্তভোগী বলেন, “আমার ভাইকে মালোশিয়া নেওয়ার কথা বলে সাত লাখ টাকা নিয়েছিল। এক বছর পার হলেও বিদেশে যেতে পারেনি। একাধিক বার টাকা ফেরত দেওয়ার কথা বলে এখন টাকা ফেরত দিচ্ছে না।

আরেক ভুক্তভোগী আশিকুর রহমান নামে একজন বলেন,“পরিবারের লোকজনকে ভালো রাখতে প্রবাসে যেতে চেয়েছিলাম। রাশেদ সরদারের ভাই রাব্বি সরদার বিদেশে লোক আনানেওয়ার কাজ করে। তাই বিশ্বাস করে রাশেদ সরদারের কাছে পাসপোর্ট ও টাকা দিয়েছিলাম। একবছর হয়ে এখনো ভিসা দিতে পারছে না। একাধিকবার স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেছি। টাকা ফেরত দিবে বলে দিচ্ছে না। আমি টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে আমাকে হুমকি ধামকি দেয়। আমি ঋণ করে টাকা দিয়েছি। কিন্তু প্রতারণার শিকার হয়ে এখন পথে বসেছি। এখন মামলা করতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো.নজরুল ইসলাম বলেন, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

শরীয়তপুরে বিদেশে নেওয়ার নামে ভয়াবহ প্রতারণা, আদালতে মামলা

আপডেট সময় : 03:35:17 pm, Sunday, 31 August 2025