Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি

লালমনিরহাট সীমান্তে নারী ও শিশুসহ ৭ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:40:58 pm, Thursday, 12 June 2025
  • 124 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আউলিয়ারহাট এলাকায় নারী-শিশুসহ ৭ অচেনা ব্যক্তিকে দেখতে পেয়ে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ,৬১ বিজিবির ঝালঙ্গী ক্যাম্পে সোপর্দ করে। পরে জানা যায় তাদেরকে ভারত থেকে ঠেলে -পুশইন- পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ।

বৃহস্পতিবার -১২ জুন- ভোররাতে ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের দোড়াডাবরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে শ্রীরামপুর ইউপির ঝালঙ্গী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৮৪৭ দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

পুশইন হওয়া বাংলাদেশি নাগরিকরা হলেন- মো. আনারুল ইসলাম -৪২- মোছা. রোজিনা খাতুন -৩৬- আব্দুর রসিদ -২২- মোছা. আরফিনা খাতুন -১৮- মো. মুসা -৯-মোছা. মরিয়ম-৫- ও মো. আল-আমিন -২-।
তারা লালমনিরহাট সদর উপজেলার কোদালখাতা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন ২০১৬ সালে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে তারা ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাভোগ করেন। সেই দেশে তাদের পরিবারের আরও দুই শিশুর জন্ম হয়।

বিজিবি জানায়, একই পরিবারের ৫ সদস্যসহ আরও কিছু বাংলাদেশি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেন। তারা ভারতের হরিয়ানা রাজ্যে দীর্ঘদিন বসবাস করে। সেখানে তাদের পরিবারের দুই শিশুর জন্ম হয়। ফেরত আসা নাগরিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মিজানুর রহমান জানান, আটক বাংলাদেশিরা এখনও বিজিবির হেফাজতে রয়েছে। হস্তান্তরের পর ঠিকানা যাচাই করে তাদের স্বজনদের জিম্মায় দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ”

লালমনিরহাট সীমান্তে নারী ও শিশুসহ ৭ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

আপডেট সময় : 03:40:58 pm, Thursday, 12 June 2025