Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক।

লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:20:34 pm, Saturday, 13 September 2025
  • 177 বার পড়া হয়েছে

চঞ্চল,

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার অঙ্গীকার নিয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) লালমনিরহাটে অনুষ্ঠিত হলো মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। লালমনিরহাট সাধারণ পাঠাগারের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও গেরিলা লিডার ’৭১, বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু।

সভায় কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম, এবং সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মেহেরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রশিদুল হক (হাতীবান্ধা), বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক (কালিগঞ্জ) ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (আদিতমারী) বক্তব্য রাখেন।

সভায় বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু বলেন, “গত ৫৪ বছরে দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ লেনদেনের মাধ্যমে লক্ষাধিক ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে। এসব ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।” তিনি জানান, এই আহ্বায়ক কমিটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সহযোগিতায় ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিতে কাজ করবে।

তিনি আরও বলেন, “কমিটির মেয়াদকালে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে, যেখানে কেবল প্রকৃত সশস্ত্র মুক্তিযোদ্ধারা অন্তর্ভুক্ত হবেন। যারা পূর্বের সরকারগুলোর আমলে রাজনৈতিকভাবে মুক্তিযোদ্ধা হয়েছেন বা কোনো রাজনৈতিক দলের পদধারী, তারা কোনো কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারবেন না।”

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব সাদেক আহমেদ খানের যৌথ স্বাক্ষরে গত ১ সেপ্টেম্বর বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানুকে আহ্বায়ক করে ১১ সদস্যের এই জেলা ইউনিট কমান্ড অনুমোদন দেওয়া হয়েছে।

এই সভায় লালমনিরহাট বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ ড. এএসএম মনওয়ারুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং

লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 07:20:34 pm, Saturday, 13 September 2025