আবু তালেব
লালপুর – নাটোর – প্রতিনিধি।।
নাটোরের লালপুর উপজেলায়- নতুন দিগন্তে আব্দুলপুর- নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনার ও অগ্নিনির্বাপণ মহড়ার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার -৫ অক্টোবর- সকাল দশ টায় আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আব্দুলপুর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক এর সভাপতিত্বে ও সাজ্জাজ হোসেন এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুলপুর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোমেনা বেগম- প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লালপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র শিক্ষক ও সাংবাদিক জামিরুল ইসলাম- আব্দুলপুর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক জায়েদ আলী- রোকশানা বেগম- নিলুফা ইয়াসমিন- নাজনীন নাহার- সম্পা খাতুনসহ প্রমুখ ।
এ সময় নানান ইস্যু নিয়ে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন -নতুন দিগন্তে আব্দুলপুর -একটি অরাজনৈতিক- অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন সংগঠন – আমরা বিনা মূল্যে পাঠদান কর্মসূচি- সম-সাময়িক সামাজিক সমেস্যা চিহ্নিত করন- তা থেকে পরিতানের উপায় বের করা । প্রতি সপ্তাহে দুইদিন বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা- সুশীল সমাজের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভা শেষে অগ্নিনির্বাপনের বিভিন্ন মহড়ার কোলা কৌশল প্রদর্শন করা হয়।

























