Dhaka , Wednesday, 3 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের বিবৃতি সীতাকুণ্ডে সংঘর্ষের জেরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা পুলিশের ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহীদ জিয়ার দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গবেষণা সেল গঠন করা প্রয়োজন:- ডা. শাহাদাত হোসেন সিএমপি, কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এক কোটি আটানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার আশি টাকা আত্মসাৎ মামলায় ঘটনায় জড়িত আসামী গ্রেফতার পাইকগাছায় বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনে এমপি মাওঃ আবুল কালাম আজাদ জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু বেগমগঞ্জে তরুণকে পিটিয়ে হত্যা; সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ কবিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামের চরাঞ্চলে ৫টি গরু ও ২৫টি ছাগল কুরবানি দিল আলহাজ শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের পর যুবককে – হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 10:06:26 am, Monday, 26 June 2023
  • 259 বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের পর যুবককে - হত্যা

তৌহিদ বেলাল

কক্সবাজার। ।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আশেক এলাহি (২৪) নামের এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ জুন) সকালে উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এইচ/৫৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত আশেক এলাহি বালুখালি ক্যাম্প- ১১ ব্লক সি/৭ এর শহিদুল হকের পুত্র।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এইচ/৫৯ ব্লকে অজ্ঞাত সন্ত্রাসীরা আশেক এলাহী নামের এক রোহিঙ্গা যুবককে হত্যা করে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, বুধবার (২১ জুন) টেকনাফের চাকমারকুল ক্যাম্প-২১ সি/১ ব্লকের রিজিম উল্লাহ (২৫), রিয়াজ উদ্দিন (২১) ও মজিবুল্লাহ (২৬)এই তিন রোহিঙ্গা যুবককে অপহরণ করে একদিন পর আড়াই লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দেয় অপহরণকারীরা। এ ঘটনার পরের দিন বৃহস্পতিবার (২২ জুন) লেদা ২৪ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা বাজার থেকে ফাকাঁ গুলি বর্ষণ করে মোহাম্মদ ইসলাম কালো (৪৫) নামের এক বাঙালী ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। অপহরণের একদিন পর অস্ত্রধারী সন্ত্রাসীরা ২৮ লাখ টাকা মুক্তিপন দাবি করছেন অপহৃত ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে। টাকা না পেলে তাকে হত্যার হুমকি দিচ্ছেন বলে বিষয়টি জানিয়েছেন ভিকটিমের ভাই মো. হাসান। এ ঘটনার একদিন পার না হতেই আরও দুই রোহিঙ্গাকে অপহরণ করে দুর্বৃত্তরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের বিবৃতি

রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের পর যুবককে – হত্যা

আপডেট সময় : 10:06:26 am, Monday, 26 June 2023