Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

রোহিঙ্গাদের চোখেমুখে অশ্রু-ক্ষোভ ও হতাশা 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:18:39 pm, Monday, 25 August 2025
  • 108 বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস,
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে লাখো মানুষের চোখে অশ্রু আর হতাশা ও ক্ষোভ নিয়ে পালিত হলো রোহিঙ্গা গণহত্যা দিবস।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত হত্যাযজ্ঞ, নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়বিচার আদায়ের দাবিতে সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
উখিয়ায় ক্যাম্প-৯ এর ডি ব্লক, সাব-ব্লক সি-৬ এর বলিবাজার মাঠে সকাল সাড়ে  নয়টায় এই কর্মসূচির উদ্বোধন করেন রোহিঙ্গা কমিউনিটির নেতা মুফতি আনিসুর রহমান। নেতৃত্ব দেন এফডিএমএন সদস্য মাস্টার সাদেকুর রহমান ও আরএসও নেতা মৌলভি মুহাম্মদ নূর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড মাঝি আবদুল আমিন, এআরএসপিএইচআর (ARSPHR) নেতা ডা. জুবায়ের, রহমত উল্লাহ, সাদেক হোসেন, আহমাদ, ইউসুফ, হেলাল, মৌলভি বনি আমিন, নজিমুল্লাহ, মুফতি আনিস, মৌলভি সাদেক, ক্যাম্প-৯ এর শামস নূর এবং ক্যাম্প-১১ এর আরএসও সদস্য সায়েদুল আমিন।
লাখো রোহিঙ্গার এই সমাবেশে বক্তারা বলেন, ‘আরাকানে রোহিঙ্গা নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধদের ওপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তা মানব ইতিহাসের সবচেয়ে নৃশংস অধ্যায়গুলোর একটি’।
তারা অভিযোগ করেন, রাখাইনের মগ বাহিনী ও মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, হাজারো নারীকে ধর্ষণ করেছে এবং লাখো মানুষকে দেশত্যাগে বাধ্য করেছে। বক্তারা আন্তর্জাতিক মহলের প্রতি রোহিঙ্গাদের গণহত্যার বিচার ও টেকসই সমাধানের আহ্বান জানান।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নিহত রোহিঙ্গাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু ক্যাম্প-৯ নয়, একই উদ্দেশ্যে উখিয়ার অন্যান্য শিবিরেও পালিত হয়েছে গণহত্যা দিবস। ক্যাম্প-১/ডব্লিউ লম্বাশিয়ায় আরসিপিআর (RCPR) নেতা দিল মোহাম্মদের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে হাজার হাজার রোহিঙ্গা অংশ নেন। এছাড়া ক্যাম্প-৪, ক্যাম্প-৯ এবং ক্যাম্প-১৭ তেও ব্যাপক গণজমায়েত হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের মুখে প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। সেই ভয়াল দিনটির স্মৃতিই আজও রোহিঙ্গাদের কাছে রক্তাক্ত ইতিহাস হয়ে আছে। প্রতি বছর এই দিনে তারা গণহত্যা দিবস পালন করে আসছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

রোহিঙ্গাদের চোখেমুখে অশ্রু-ক্ষোভ ও হতাশা 

আপডেট সময় : 07:18:39 pm, Monday, 25 August 2025