
মাকসুদুল হোসেন তুষার,
রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নূরনবী ভুঁইয়া। একই সঙ্গে ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী সদস্য পদে বিএনপির ওয়ার্ড সভাপতি ও মহিলা দলের নেত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়ে নূরনবী ভুঁইয়া রূপগঞ্জ ইউনিয়নবাসীর সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নতুন প্রশাসক হিসেবে তার কাজ হবে ইউনিয়ন পরিষদের সকল সদস্যকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর স্বপ্নের রূপগঞ্জ গড়ে তোলা।
এছাড়া প্রজ্ঞাপনে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— ১নং ওয়ার্ডে মো. ওবায়দুল হক ইয়াজুল, ২নং ওয়ার্ডে তৈয়বুর রহমান, ৩নং ওয়ার্ডে মো. সফিউদ্দিন মোল্লা, ৪নং ওয়ার্ডে মো. শরীফ মিয়া, ৫নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ডে মো. মামুন হোসেন ভূঞা, ৭নং ওয়ার্ডে সাইদুর রহমান, ৮নং ওয়ার্ডে মো. বাচ্চু মিয়া এবং ৯নং ওয়ার্ডে মো. আল আমিন মাসুদ।
একই প্রজ্ঞাপনে সংরক্ষিত নারী ইউপি সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন— ১, ২ ও ৩নং ওয়ার্ডে মাইজপাড়া এলাকার বাসিন্দা মহিলাদল নেত্রী সেলিনা আক্তার; ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে পিতলগঞ্জের বাসিন্দা মহিলাদল নেত্রী হাসনারা বেগম এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মুশুরী গ্রামের বাসিন্দা মহিলাদল নেত্রী রুমি আক্তার।

























