Dhaka , Sunday, 5 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দোহাজারী সাঙ্গু সেতুতে সড়ক বাতির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি রূপগঞ্জে সামাজিক উদ্যোগে রোপণ করা সুপারি গাছ কাটার অভিযোগ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী মধুপুরে মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড দেওভোগে মাদ্রাসা শিক্ষককে অব্যাহতি ঘিরে উত্তেজনা, অবরুদ্ধ কয়েকজন পার্কভিউ হসপিটাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর নগরীর জেল রোডে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ, জরিমানা আদায় মির্জাপুরে কুকুর হামলায় মরছে হাঁস-মুরগি, ছাগল; আতঙ্কে মানুষ মির্জাপুরের বংশাই নদীর ভাঙ্গন রোধে ৪৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ উদ্বোধন চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২  বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা রামুর খুনিয়াপালংয়ে ধোয়াপালং নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন উখিয়ারঘোনায় ইয়াবাসহ সিএনজি চালক আটক, মসজিদ কমিটির সদস্যদের হাতে ধরা মাদারীপুরে ৬২ কোটি টাকার আধুনিক ডাম্পিং স্টেশনের জমির দখল নিল প্রশাসন রামগঞ্জে প্রেমিকার বাড়ির সামনে বিষপানে প্রেমিকের আত্মহত্যা গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত মধুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন মধুপুরে ১ লাখ লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংক নির্মাণ কাজের উদ্বোধন মানুষের ভিড়ে সব অমানুষ! বিবেকের মৃত্যু হলে সভ্যতা শুধু নামেই টিকে থাকে মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জুলাই জাতীয় বিশেষ সম্মাননা পেলেন আলিফ উদ্দিন রুবেল স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বিনিয়োগের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে:- অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সময়ের সীমানা পেরিয়ে মানব সেবায় এক জীবন্ত কিংবদন্তি — ডাঃ প্রদীপ কুমার রায় ভিনিসিয়ুস বনাম হালান্ড, কে এগিয়ে? প্রেমিকের গোল উদযাপনে ভাইরাল, কে এই জেইলি দা ক্রুজ? সংশয় জাগানো ভিনিসিয়ুসের আন্তর্জাতিক মঞ্চে উত্থান এমবাপের আচরণে ক্ষুব্ধ গিল, ‘অভিনন্দন জানাতে চেয়েছিলাম, সে তাকায়ওনি’ কেপ ভার্দের প্রশংসায় আনচেলত্তি, ‘আধুনিক ফুটবলে কোনো ম্যাচই সহজ নয়’

রূপগঞ্জে সামাজিক উদ্যোগে রোপণ করা সুপারি গাছ কাটার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:58:37 pm, Sunday, 5 July 2026
  • 2 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাটাব দক্ষিণ বাড়ৈপাড়ায় সামাজিক উদ্যোগে রোপণ করা সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার ৪ (জুলাই) সকালে এলাকাবাসী রাস্তার পাশে লাগানো প্রায় ৫ থেকে ৬টি সুপারি গাছ কাটা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাটাব দক্ষিণ বাড়ৈপাড়া দীর্ঘদিন ধরে রূপগঞ্জের অন্যতম শিক্ষিত গ্রাম হিসেবে পরিচিত। এ গ্রামের দুই শতাধিক শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছেন। তাদের অনুপ্রেরণায় এলাকার তরুণরা ২০২০ সালে ‘দক্ষিণ বাড়ৈ সমতা ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনটির মূল প্রতিপাদ্য— “সবার জন্য সবাই”।
পরিবেশ সংরক্ষণ ও এলাকার সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে সংগঠনটির উদ্যোগে এবং এলাকাবাসীর অর্থায়নে ২০২৫ সালে বাড়ৈপাড়া থেকে ভুলতা-গাউসিয়া সড়কের প্রায় এক কিলোমিটার অংশজুড়ে দুই পাশে প্রায় ৬৫০টি সুপারি গাছের চারা রোপণ করা হয়। বর্তমানে গাছগুলোর বয়স প্রায় দুই বছর এবং এগুলো ধীরে ধীরে বড় হয়ে এলাকার সৌন্দর্য বৃদ্ধি করছে।
স্থানীয়দের দাবি, ২০২৬ সালের নির্বাচনী প্রচারণার সময় বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বাড়ৈপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যালয় উদ্বোধন করতে এসে সড়কের দুই পাশের সুপারি গাছের সারি দেখে এলাকাবাসীর এই পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও এ সড়ক দিয়ে চলাচলের সময় উদ্যোগটির প্রশংসা করেছেন।
এদিকে শনিবার সকালে কয়েকটি গাছ কেটে ফেলার বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, শনিবার সন্ধ্যায় তারা আব্দুল্লাহ ও তার সহপাঠীদের গাছগুলো কাটতে দেখেছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা জানান, প্রথমে স্থানীয়ভাবে সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হবে। এতে সমাধান না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, জনস্বার্থে গড়ে ওঠা এমন পরিবেশবান্ধব উদ্যোগ ধ্বংসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দোহাজারী সাঙ্গু সেতুতে সড়ক বাতির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি

রূপগঞ্জে সামাজিক উদ্যোগে রোপণ করা সুপারি গাছ কাটার অভিযোগ

আপডেট সময় : 07:58:37 pm, Sunday, 5 July 2026