Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

রূপগঞ্জে শত বছরের রাস্তা দখলমুক্ত: এলাকাবাসীর প্রতিবাদে কোম্পানির দেয়াল ভাঙা, ফের দালালচক্র সক্রিয়

  • Reporter Name
  • আপডেট সময় : 04:59:39 pm, Tuesday, 20 May 2025
  • 141 বার পড়া হয়েছে

রূপগঞ্জে শত বছরের রাস্তা দখলমুক্ত: এলাকাবাসীর প্রতিবাদে কোম্পানির দেয়াল ভাঙা, ফের দালালচক্র সক্রিয়

মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকার শত বছরের পুরোনো ইউনিয়ন পরিষদে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বেক্সিমকো গ্রুপ অবৈধভাবে দখল করে রেখেছিল বলে অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতা ও বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের প্রভাব খাটিয়ে সরকারি ও জনস্বার্থসংশ্লিষ্ট এই রাস্তা কোম্পানির সীমানার মধ্যে অন্তর্ভুক্ত করে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
গত ৫ আগস্ট ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর স্থানীয় বাসিন্দারা গণউপস্থিতিতে কোম্পানির তৈরি করা প্রাচীর ভেঙে রাস্তাটি পুনরুদ্ধার করেন।
তবে এলাকাবাসীর দাবি, দখলমুক্ত করার পরও একটি প্রভাবশালী মহল কোম্পানির স্বার্থে আবারও রাস্তার দিক পরিবর্তন করে জনগণের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করতে চাচ্ছে।
স্থানীয় বাসিন্দা মসিউর রহমান টিপু বলেন, আমি আমার শৈশব থেকে এই রাস্তা দিয়ে ইউনিয়ন পরিষদে গেছি। এখন সেই রাস্তায় দেয়াল তুলে আমাদের আটকে দেওয়া হয়েছিল। এটা কোনো স্বাধীন দেশের চিত্র হতে পারে না। আমরা জোর করে রাস্তা উদ্ধার করেছি, প্রয়োজনে আবার করব।
মনসুর মিয়া বলেন, ইউনিয়ন পরিষদে জন্মসনদ, নাগরিকত্ব, ভাতার কাগজসহ নানা প্রয়োজন নিয়ে যেতে হয়। অথচ সাধারণ মানুষকে কয়েক কিলোমিটার ঘুরে আসতে বাধ্য করা হচ্ছিল। এটা মেনে নেওয়া যায় না। আমরা আগে যেই রাস্তা ব্যবহার করেছি সেই রাস্তা পুনরুদ্ধার চাই।
স্থানীয় মোশারফ মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা শুধু রাস্তা না, এটা আমাদের অধিকার। এই জায়গা দিয়ে শুধু ইউনিয়ন পরিষদে না, মাঠে, কবরস্থানে, মসজিদে যাওয়াও ব্যাহত হচ্ছিল। রাস্তা ফিরিয়ে না পেলে আমরা কঠোর কর্মসূচি দেব।”
মনির মাস্টার বলেন,আমরা গরিব মানুষ আমাদের কোনো নেতা নেই, পেছনে টাকা নেই। আমরা শুধু ন্যায়বিচার চাই। এই রাস্তা নিয়ে যদি আবার চালবাজি করা হয়, আমরা ঘরে বসে থাকব না।
এসময় আরো উপস্থিত ছিলেন মানিক,জজ মিয়া,রাশিদুল ইসলাম রাজীব,কবি হেলাল,জালাল ,সুমন মোল্লা,রাশেদুল,মোবারক মোল্লাসহ স্থানীয় শতাধিক এলাকাবাসী।
এ বিষয়ে বেক্সিমকো গ্রুপের কারও মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়েছেন, জনগণের অধিকার হরণ করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

রূপগঞ্জে শত বছরের রাস্তা দখলমুক্ত: এলাকাবাসীর প্রতিবাদে কোম্পানির দেয়াল ভাঙা, ফের দালালচক্র সক্রিয়

আপডেট সময় : 04:59:39 pm, Tuesday, 20 May 2025