Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে:- ভূমি ভবন পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রদল নেতার মৃত্যু মনোনয়ন না পেয়েও থেমে নেই—নেতৃত্বের পথে নতুন লক্ষ্য, মেয়র নির্বাচনে চোখ আদিতমারীতে র‍্যাবের ঝটিকা অভিযান: বেগুন ক্ষেতের মাটির নিচে মিলল ২০০ বোতল মাদক পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই, এএসআই সামিউল ইসলামের মানবিক সহায়তা রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও বিধবার ৭দোকানে তালা

রূপগঞ্জে ভ্যান চালককে শ্বাসরোধে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:10:08 pm, Saturday, 17 July 2021
  • 189 বার পড়া হয়েছে

রূপগঞ্জে ভ্যান চালককে শ্বাসরোধে হত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মদ পান করে মাতলামি করার সময় মাতালরা নির্মল দাস (৩৫) নামের এক ভ্যান চালককে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৬ জুলাই) রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ভক্তবাড়ি ঋষিপাড়া এলাকায় ঘটে এ হত্যাকান্ডের ঘটনা। নিহত নির্মল দাস রূপগঞ্জ ইউনিয়নে ব্রাক্ষণখালী এলাকার কালি চন্দ্র দাসের ছেলে। তিনি এক জন ভ্যান চালক ছিলেন।
নিহত নির্মল দাসের শশুর অশোক চন্দ্র দাস জানান, ব্রাক্ষণখালী ও ভক্তবাড়ি ঋষিপাড়া এলাকায় দীর্ঘ দিন ধরেই নিকু চন্দ্র দাস নামের এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে চোলাই মদ তৈরিসহ বিক্রি করে আসছেন। শুক্রবার রাত ১২টার দিকে নিকু চন্দ্র দানের কাছ থেকে চোলাই মদ ক্রয় করে ভক্তবাড়ি ঋষিপাড়া এলাকার একটি ঘরে মদ পান করছিলেন নির্মল চন্দ্র দাস, ব্রাক্ষণখালী এলাকার শ্রী চরণ দাসের ছেলে নিমাই চন্দ্র দাস, সেন্টু দাসের ছেলে বিমল চন্দ্র দাসহ ৪ থেকে ৫ জন। এসময় মদ পান করে তারা মাতলামি শুরু করে। এক পর্যায়ে মাতাল নিমাই চন্দ্র দাস, বিমল চন্দ্র দাসসহ ৪ জন মিলে নির্মল দাসকে ঘুষি মারে। এক পর্যায়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে। পরে গুরুতর আহত অবস্থায় নির্মলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নির্মল ঘটনার বর্ণনা দিয়ে মারা যান। ঘটনার পর থেকেই মদ বিক্রেতা নিকুসহ অভিযুক্তরা পলাতক রয়েছে।
নির্মলের ভাই শ্যামল চন্দ্র দাস বলেন, তার ভাই নির্মল চন্দ্র দাসকে মাতাল নিমাই চন্দ্র দাস, বিমল চন্দ্র দাসসহ ৪ জন মিলে পুর্ব পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এ হত্যার বিচার দাবি করেছেন তিনি।
স্ত্রী ঝুনু রানী দাস বলেন, ব্যাটারি চালিত ভ্যান চলতে না দেয়ায় গত এক মাস ধরে স্বামী নির্মল চন্দ্র দাস বেকার রয়েছে। ওই মাদক ব্যবসায়ী ও সেবীরা নির্মল চন্দ্র দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে মদ পান করিয়ে হত্যা করেছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে পুলিশ নির্মলের চন্দ্র দাসের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

রূপগঞ্জে ভ্যান চালককে শ্বাসরোধে হত্যা

আপডেট সময় : 06:10:08 pm, Saturday, 17 July 2021