Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভুঁইয়া হ’ত্যাকারীদের গ্রে’ফতারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:09:10 pm, Friday, 13 June 2025
  • 81 বার পড়া হয়েছে
মোঃ আবু কাওছার মিঠু ,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার ব্যবসায়ী মামুন ভুঁইয়া(৩৫) হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধ করা হয়েছে। গতকাল ১৩জুন শুক্রবার রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার। 
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, নিহত ব্যবসায়ী মামুন ভুঁইয়ার বড় ভাই বাদল ভুঁইয়া, স্ত্রী ইমা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপিতে সন্ত্রাসীদের ঠাঁই নেই। ব্যবসায়ী মামুন ভুঁইয়া হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় আবারো অবরোধ করা হবে।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা হয়ে গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় তারা অবরোধ করে। এসময় মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে মামুন ভুঁইয়া হত্যাকারীদের গ্রেফতার করা হবে মর্মে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য গত ১০জুন বিকেলে সন্ত্রাসীদের গুলিতে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মুদি দোকানদার মামুন ভুঁইয়া আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ১০টায় নিহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বাবুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এ ঘটনায় নিহত মামুন ভুঁইয়ার বড় ভাই বাদল ভুঁইয়া বাদী হয়ে ১৬জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ”

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভুঁইয়া হ’ত্যাকারীদের গ্রে’ফতারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

আপডেট সময় : 07:09:10 pm, Friday, 13 June 2025