Dhaka , Friday, 22 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত বিএনপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে : ড. মঈন খান চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন রাজধানীতে ছাত্রীর আত্মহত্যার পর স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শিক্ষার্থীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ চট্টগ্রামে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ গুগল সার্চবারে যোগ হবে এআই, আসছে বড় পরিবর্তন পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ

রূপগঞ্জের চনপাড়া অপরাধ রাজ্যের নতুন সম্রাট শমসের

কেউ বলে অপরাধের তিলক টিকা, কেউ বলে নিরাপদ আশ্রয়স্থল, কেউ বলে অপরাধের স্বর্গরাজ্য, কেউ বলে মাদকের আখড়া, কেউবা আবার বলে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের অভিশাপ এ চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র । যে যে নামেই ডাকুক না কেন চনপাড়া সকল প্রকার অপরাধীদের আখড়া এটাই সত্যি কথা। এখানে একজন অপরাধীর মৃত্যুতে তিন জন অপরাধীর তৈরি হয়। চনপাড়া সম্পর্কে এসব কথাগুলো বলছিলেন আনজাম মাসুদ নামে এক যুবক। সাইমন নামে আরেকজন বললেন, এমন কোনো অপকর্ম নেই যা চনপাড়ায় নেই। তবে একটা বিষয় হল এখানের অপরাধের সাথে রূপগঞ্জের স্থানীয় কোনো লোক জড়িত নেই। চনপাড়া এখন রূপগঞ্জের কলঙ্ক।

কেন চনপাড়ায় এত অপরাধ? সূত্রে জানা যায় মাসে চনপাড়া থেকে আয় হয় কোটি কোটি টাকা। অপরাধীদের নিরাপদ আস্তানা চনপাড়া পূর্ণ বসন কেন্দ্র এখনে অস্ত্র-মাদক কেনাবেচা, নারী-শিশু পাচার, ছিনতাই, চুরি-ডাকাতি ও অসামাজিক কর্মকা-ের বাধাহীন সাম্রাজ্য হয়ে উঠেছে। ‘চনপাড়া আবারও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।
চনপাড়াকে বলা হয়ে থাকে ‘আলাদিনের চেরাগ।’ আর এই চেরাগের মালিক হতে চলে দ্বন্দ্ব ও সংঘাত। চেরাগের নিয়ন্ত্রণ নিতে একেক সময় একেকজন মরিয়া হয়ে ওঠে। বর্তমান অপরাধের নতুন সম্রাট সমশের। তার ভয়ে তটস্থ পুরা রূপগঞ্জবাসী।
একসময় চনপাড়া নিয়ন্ত্রণ করতেন প্রয়াত বজলুর রহমান বজলু। আর এখন নিয়ন্ত্রণ করছে শমশের আলী। চনপাড়া এখন শমশেরের সাম্রাজ্য। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব চমকপ্রদ তথ্য।
জানা গেছে, চনপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে দোতলা বাড়ি, ৩ নম্বর ওয়ার্ডে দোতলা বাড়ি, পূর্বগ্রাম মৌজায় ৬ কাঠার প্লট, পশ্চিমগাঁও মৌজায় ৭ কাঠার প্লট রয়েছে এখন শমশেরের। চনপাড়ায় ৩টি দোকান ভাড়া দিয়েছেন তিনি। পুকুরপাড়ের সামনে বেদেবহর ঘেঁষে ১০ বিঘা জমি দখলে নিয়ে ৩৫টি প্লট তৈরি করেছেন। এসব প্লট বিক্রির প্রক্রিয়া চলছে। একেকটি প্লট ৫ লাখ টাকায় বিক্রি হবে বলে জানা গেছে। সে হিসাবে ৩৫টি প্লট থেকে ১ কোটি ৭৫ লাখ টাকা আয় হবে তার।
শমশেরের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, শমশেরের টাকা তোলেন তার ছোট স্ত্রী খোদেজা, খোদেজার বড় বোন শাহনাজ ও জামাল।
অনুসন্ধানে আরও জানা গেছে, শমশেরের ৬০ জনের অস্ত্রধারী বাহিনী রয়েছে। তার সেকেন্ড-ইন কমান্ড শাহাবুদ্দিন। যিনি বর্তমানে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন। এ ছাড়া সায়েম, রবিন, স্বপন (গত ১৭ জুলাই অস্ত্রসহ গ্রেপ্তার), মিল্লাত, সেলিম, সেন্টু, ফেন্সি ফারুক তার খাস লোক।
চনপাড়া ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এক নম্বর ওয়ার্ডের কাবিলা আনোয়ার ১০ হাজার, সায়েম ১০ হাজার, হাসি ১০ হাজার, ২ নম্বর ওয়ার্ডের ফেন্সি ফারুক ২০ হাজার, কয়লা রানী ৮ হাজার, মো. আলী ৭ হাজার, টাক রবিন ১০ হাজার, রাকিব ৫ হাজার, নিয়াজ ১২ হাজার, ৩ নম্বর ওয়ার্ডের রশিদ ৬ হাজার, হেলাল ৫ হাজারসহ বিভিন্ন জন ৫ থেকে ১০ হাজার টাকা করে শমসেরকে হপ্তা (সপ্তাহ) দেয়। উল্লেখ, চনপাড়ায় এসব মাদক কারবারিদের কাছে ৫ দিনে হপ্তা। মাসে এসব মাদক কারবারিদের থেকে আদায় করা হয় ২০ লাখ টাকা।
এ ছাড়া প্রতিদিন অটোরিকশা থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করা হয়। প্রায় ৫০০ অটোরিকশা থেকে মাসে ৩ লাখ টাকা আদায় হয়। মালবোঝাই পিকআপ, সিএনজি থেকেও টাকা আদায় হয়।
সেখানে কেউ ৫ লাখ টাকার প্লট বিক্রি করলে শমশেরকে দিতে হয় ৫০ হাজার টাকা (যদিও প্লট বিক্রি করার কোনো বৈধতা নেই)। গড়ে প্লট বিক্রি থেকে আসে ২ লাখ টাকা।
বস্তিবাসীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রতি মাসে হাতানো হচ্ছে ৯ লাখ টাকা। আর অবৈধ পানির সংযোগের মাধ্যমে শমশের ও তার সাগরেদরা নিচ্ছে কমপক্ষে ১৫ লাখ টাকা।
পুলিশের রুটিন অভিযান, মাদকবিরোধী বিশেষ অভিযান, যৌথ বাহিনীর চিরুনি অভিযান- কোনো কিছুতেই বস্তিকে মাদকমুক্ত করা যাচ্ছে না। বরং বস্তি থেকেই মাদকের পাইকারি চালান যাচ্ছে রূপগঞ্জের সর্বত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই বস্তির জমির আসল মালিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওয়াশা। কিন্তু তারপরও এখানে জমির মালিকের অভাব নেই, সেই জমি আবার কেনাবেচাও চলে। একই জমির মালিকানা বারবার বদল হয়। হাত যত বদল হয়, ততই বাড়তে থাকে জমির দাম।
বিভিন্ন সময়ে চনপাড়ায় গোলাগুলির ঘটনা ঘটে থাকলেও এসব অস্ত্র উদ্ধারে প্রশাসনের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। গত ১২ জুনের উপনির্বাচনের পরে চনপাড়ায় ৪টির মতো গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মতো গুলিবিদ্ধ হয়েছে।
স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বজলু মারা যাওয়ার পর চনপাড়ায় জয়নাল গ্রুপ ও শমশের গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল। সম্প্রতি জয়নাল গ্রুপের জয়নাল ও তার এক সহযোগীকে ডিবি পুলিশ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। এখন শমশের একক রাজত্ব কায়েম করছে। তার বিরুদ্ধেও ১৩টির মতো মামলা রয়েছে।
তবে এসব বিষয়ে শমশের আলী বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যে। আমি চনপাড়ায় মাদকের ধারেকাছেও যাই না। চনপাড়ায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আমার কোনো হাত নেই। দেশের সব জায়গাতে মাদক আছে শুধু নাম হয় চনপাড়ার।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘ইতোমধ্যে চনপাড়ায় বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। জয়নাল, স্বপনসহ অসংখ্য সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’

রূপগঞ্জের চনপাড়া অপরাধ রাজ্যের নতুন সম্রাট শমসের

আপডেট সময় : 10:25:36 am, Thursday, 10 August 2023