Dhaka , Monday, 2 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে জাতীয় যুব দিবস পালিত, ১২ যুবক-যুবতী পেলেন ১২ লাখ ৬০ হাজার টাকা জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

রুমমেটকে হত্যায় অভিযুক্ত সাব্বির গ্রেফতার | সৌদিতে মতলবের জসিম হত্যা: মরদেহ উদ্ধারের দুই দিন পর অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার…

  • Reporter Name
  • আপডেট সময় : 02:08:15 pm, Thursday, 8 October 2026
  • 31 বার পড়া হয়েছে

মোঃ মাহফুজ আলম, চাঁদপুর জেলা প্রতিনিধি,

সৌদি আরবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রবাসী মো. জসিম উদ্দিনকে হত্যার অভিযোগে তাঁর সহকর্মী সাব্বিরকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।

মরদেহ উদ্ধারের দুই দিন পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সৌদি আরবে কর্মরত জসিমের এক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।

তবে এ বিষয়ে সৌদি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও ময়নাতদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

নিহত জসিম উদ্দিন মতলব উত্তর উপজেলার ঘাশিরচর গ্রামের আয়্যুব আলীর ছেলে। তিনি সৌদি আরবের আল কাসিম এলাকার আল গাম্মাসে একটি মাজরায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর প্রায় চার লাখ টাকা পাঠানোর উদ্দেশ্যে এক সহকর্মীর সঙ্গে বের হওয়ার পর জসিম নিখোঁজ হন। পরে আল কাসিমের একটি মরুভূমি থেকে বালুচাপা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, জসিমকে হত্যা করে মরদেহ বালুর নিচে চাপা দেওয়া হয় এবং তাঁর মোবাইল ফোন ব্যবহার করে স্ত্রী ও স্বজনদের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
জসিমের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী ও তিন কন্যাসন্তান চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

স্বজনেরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

জানা গেছে, হত্যায় অভিযুক্ত সাব্বিরের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার চন্নি লক্ষ্মী গ্রামে। তিনি মৃত সিদ্দিকুর রহমান মাস্টারের ছেলে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর তাঁর পরিবারের সদস্যদের অবস্থান নিয়েও নানা তথ্য পাওয়া যাচ্ছে। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পরিবারের অভিযোগ ও গ্রেপ্তারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

রুমমেটকে হত্যায় অভিযুক্ত সাব্বির গ্রেফতার | সৌদিতে মতলবের জসিম হত্যা: মরদেহ উদ্ধারের দুই দিন পর অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার…

আপডেট সময় : 02:08:15 pm, Thursday, 8 October 2026