Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

রাজাপুরে পৃথক আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:04:01 pm, Thursday, 4 September 2025
  • 120 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির দুই গ্রুপের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
একটি সমাবেশ ও র‍্যালীর নেতৃত্ব দেন আমেরিকার নিউইয়র্ক দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সংবিধান বিশেষজ্ঞ ও বাংলাদেশ সংবিধান কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও সাংগঠনিক সম্পাদক গোলাম আযম সৈকত, জাকারিয়া লিংকন ও বিএনপি নেতা কর্নেল মুস্তাফিজুর রহমান। তারা সবাই ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী। সমাবেশ শেষে বাইপাস মোড় থেকে শুরু হয়ে র‍্যালীটি মেডিক্যাল মোড়ে গিয়ে শেষ হয়।
অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-০১ আসনের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে বাঘরী বিএনপি কার্যালয় থেকে একটি র‍্যালী বের হয়। পরে তা রাজাপুর পাইলট স্কুল মাঠে আলোচনা সভায় পরিণত হয়।
নিউইয়র্ক দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা তার বক্তব্যে বলেন,“গত ১৭ বছর ধরে এক স্বৈরাচার বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে। সেই কারণে বিএনপির কোনো অনুষ্ঠান বা সমাবেশ আমরা দেশের মাটিতে সুষ্ঠুভাবে করতে পারিনি। আমরা এমন বাংলাদেশ আর দেখতে চাই না। বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র। বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা দুর্নীতিবাজের ঠাঁই নেই। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা যোগ্য ব্যক্তিকে চিনবেন, পাশে রাখবেন এবং তাদের সাথেই থাকবেন।”
সংবিধান বিশেষজ্ঞ ও বাংলাদেশ সংবিধান কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী তার বক্তব্যে বলেন, “রাজাপুরের মানুষ সবসময় যোগ্য ব্যক্তিকে চিনতে জানে এবং যোগ্য ব্যক্তিকেই ভোট দিতে পারে কিন্তু গত ১৭ বছর আমরা ভোট কেন্দ্রে যাইনি এবং ভোট দেইনি। তাই স্বৈরাচার তার ইচ্ছেমতো ভোট চুরি করে ক্ষমতা ব্যবহার করে ক্ষমতায় ছিলেন। আমরা যারা এখানে উপস্থিত, আমরা সবাই যোগ্যতার প্রতীক। বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা অসৎ ব্যক্তি টিকে থাকতে পারে না। আমরা সবাই সু-শিক্ষিত এবং সৎ রাজনীতির উদাহরণ। বাংলার মাটিতে অতীতে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিশ্বে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।”
বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। রাজাপুরের মানুষ সাহসী ও শিক্ষিত। বিগত স্বৈরাচারের আমলে আমাদের হাজার হাজার নেতা-কর্মী গুম ও খুন হয়েছেন। ঝালকাঠিতে দুজন সিনিয়র নেতা ছিলেন তাদের মধ্যে একজন শাহজাহান ওমর, যিনি আমাদের সঙ্গে বেইমানি করেছেন এবং তিনি একজন প্রতারক। তার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আগামীর বাংলাদেশ বিএনপির নেতৃত্বে অনেক দূর এগিয়ে যাবে। বিএনপি থেকে যাকে নমিনেশন দেওয়া হবে আমরা সবাই তার সঙ্গেই থাকব।”
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও সাংগঠনিক সম্পাদক গোলাম আযম সৈকত তার বক্তব্যে বলেন, “বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান নেই। রাজাপুর থেকে একজনকে চাঁদাবাজির কারণে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আরেকজন ২০১৮ সালে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। ওইসব ব্যক্তির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই, বিএনপি তাদের জন্য নয়। আগামীতে রাজাপুর-কাঠালিয়ায় আমরা নতুন যোগ্য নেতৃত্ব চাই, কোনো অযোগ্য নেতৃত্ব চাই না। আগামীর নির্বাচনে রাজাপুরের জনগণ বিএনপি থেকে একজন যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন।”
দুটি কর্মসূচিকে ঘিরে প্রচারণা ও আয়োজন ছিল চোখে পড়ার মতো। শহরের বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার-ফেস্টুনে সাজানো হয়। কর্মসূচিগুলোতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

রাজাপুরে পৃথক আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : 07:04:01 pm, Thursday, 4 September 2025