Dhaka , Monday, 30 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
“বাবার হাত ধরেই চন্দনাইশ উপজেলার মুসতাকিমের আইন পেশায় সাফলতা অর্জন” অপরাধে জিরো টলারেন্স ; রুপগঞ্জ থানার আস্থার প্রতীক ওসি সবজেল হোসেন আলোকিত রমজান, রঙিন ঈদ-২০২৬: তিন জেলায় প্রায় এক শতাধিক পরিবারের পাশে এনবিএ ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা সালমান আরশাদ নজরুল নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও ফের ক্লাস পরীক্ষা বর্জনের ডাক চবি কলেজের শিক্ষার্থীদের, ৩ দফা দাবিতে উপাচার্য কে স্মারকলিপি     রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না তারাই তবে কিভাবে মন্ত্রণালয়কে মুক্ত করবো: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক বাপ্পী ফতুল্লায় বক্তাবলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী স্বৈরাচারের দোসর ইউপি সদস্য ইমরানের হুমকি ও অপপ্রচার, বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম কালীগঞ্জে রেললাইনে প্রাণ গেল বৃদ্ধের: ট্রেনের নিচে পড়ে নিথর দেহ উদ্ধার কালীগঞ্জ ও ভুরুঙ্গামারী সীমান্তে ১৫ বিজিবি’র ঝটিকা অভিযান: বিপুল মাদকসহ চোরাচালান পণ্য জব্দ আদিতমারীতে র‍্যাবের হানা: শয়নকক্ষের খাটের নিচে মিলল ৬২৭ বোতল মাদক, কারবারি গ্রেপ্তার লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: ১১ লাখ টাকার কসমেটিকস ও শাড়িসহ মাদক জব্দ লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের পৈতৃক জমি দখল ও লুটপাটের অভিযোগ: সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরের জাজিরায় জমি বিরোধে শিশুকে শ্বাসরোধে হত্যার চেষ্টা পাইকগাছায় জমি বিরোধের ইতি; মালিকের হাতে ফিরলো দখল মধ্যরাতের কালবৈশাখীতে লন্ডভণ্ড লালমনিরহাট: শিলার আঘাতে ছিন্নভিন্ন টিনের চালা, ফসলের ব্যাপক ক্ষতি ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা     কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার সাংবাদিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগের পরিকল্পনা করছে সরকার:- বাছির জামাল

রাজশাহীতে বেতনের দাবিতে কারখানার শ্রমিকদের বিক্ষোভ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:58:59 am, Wednesday, 18 September 2024
  • 144 বার পড়া হয়েছে

রাজশাহীতে বেতনের দাবিতে কারখানার শ্রমিকদের বিক্ষোভ।।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি।।
  
রাজশাহীতে বকেয়া বেতনের দাবিতে সাবেক এমপি এনামুল হকের কারখানার শ্রমিকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।  মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের সোনাদীঘি মোড় এলাকায় সিটি সেন্টারের সামনের রাস্তায় বকেয়া বেতনের দাবিতে সাবেক এমপি এনামুল হকের কারখানার শ্রমিকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।  মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের সোনাদীঘি মোড় এলাকায় সিটি সেন্টারের সামনে এই বিক্ষোভ করা হয়। 
কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন রাজশাহী-৪ -বাগমারা- আসনের সাবেক সংসদ সদস্য -এমপি- এনামুল হকের সোয়েটার কারখানার শ্রমিকেরা।  মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের সোনাদীঘি মোড় এলাকায় সিটি সেন্টারের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান নেন তাঁরা। এ সময় এক পাশের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা পৌনে একটার দিকেও শ্রমিকেরা সেখানে অবস্থান করছিলেন।
   
এর আগে নগরের সপুরা এলাকায় কারখানা থেকে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে সিটি সেন্টারের সামনে অবস্থান নেন। শ্রমিকেরা বকেয়া বেতন ও দ্রুত কারখানা চালু করার দাবিতে এই কর্মসূচি পালন করছেন। এ সময় তাঁরা ‘এক দফা এক দাবি, বকেয়া বেতন আজকেই দিবি- আমাদের দাবি মানতে হবে- মালিক পক্ষকে আনতে হবে- আমার পেটে ভাত নাই- বাঁচার মতো বাঁচতে চাই’ ইত্যাদি স্লোগান দেন।
    
রাজশাহী নগরের বিসিক এলাকায় সাকোয়াটেক্স লিমিটেড নামের এ কারখানার অবস্থান। এটি এনা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। সাবেক এমপি এনামুল হক এনা গ্রুপের চেয়ারম্যান। তিনি নবম- দশম ও একাদশ সংসদে রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।  সোমবার দুপুরে রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন -দুদক- তাঁর দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলাও হয়েছে সম্প্রতি।
আজকের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, কারখানায় একসময় হাজারের বেশি শ্রমিক কাজ করতেন। এখন কারখানায় প্রায় ৩৫০ জন শ্রমিক আছেন। তাঁদের অনেকের সাত মাস পর্যন্ত বেতন বাকি আছে। আর সবার বেতন বাকি আছে দুই মাস পর্যন্ত। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে কয়েক মাস আগেই কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর গ্যাসে জেনারেটর চালিয়ে কারখানা চালু রাখা হয়েছিল। পরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গ্যাসের বিল পরিশোধ না করায় গ্যাসের লাইন বন্ধ করা হয়। এর পর থেকে পুরো বন্ধ হয়ে যায় কারখানাটির উৎপাদন। সেই থেকে শ্রমিকেরা কারখানার ভেতর ও বাইরে বিক্ষোভ করে আসছেন। মঙ্গলবার তাঁরা কারখানার বাইরে এসে বিক্ষোভ করছেন।
    
হাবিবুর রহমান নামের এক শ্রমিক বলেন- কেউ দুই, কেউ তিন- কেউ ছয় মাসের বেতন পাবেন। এটা কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে। কারখানার মালিক এমপি এনামুল গ্রেপ্তার হওয়ায় তাঁদের বেতন পাওয়া নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগেই বারবার বেতন চেয়ে পাওয়া যায়নি। এখন কার কাছে চাইবেন বেতন। যে পর্যন্ত বেতন না দেবে- তাঁরা এখান থেকে উঠবেন না বলে জানান।
  
সামিয়া খাতুন নামের এক শ্রমিক বলেন- আমরা সিটি সেন্টারের এখানে এসে ঘেরাও করেছি। এটা মালিকের হেড অফিস। এখানেও কেউ নেই। কারখানারও কেউ নেই। আমাদের কেউ এসে বলুক যে বেতন দ্রুতই দিয়ে দেবেন। আমরা চলে যাব। আশ্বাস দেওয়ার কাউকেই পাওয়া যাচ্ছে না। আমাদের কান্না কি কারও কাছে যাচ্ছে না?’
   
কারখানার উৎপাদন ব্যবস্থাপক মামুন শ্রমিকদের সঙ্গেই আছেন। তিনি বলেন- গত মাসের ১৬ তারিখে কারখানায় যোগদান করেন তিনি। এরপর ৫ থেকে ৬ দিন কাজ চলেছে। তারপরই বিদ্যুৎ ও গ্যাসের লাইন বন্ধ করা হয়। তিনি কারখানার নির্বাহী পরিচালকের সঙ্গে কথা বলেছেন। দ্রুতই বেতন ও কারখানা চালুর ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন। সেই কথা তিনি শ্রমিকদের বলেছেন।
   
কারখানার নির্বাহী পরিচালক মমিনুল ইসলাম মুঠোফোনে  বলেন- তাঁরা আগামী ৩০ তারিখের মধ্যেই সবকিছু স্বাভাবিক করতে পারবেন। এই সময়ের মধ্যে বিদ্যুৎ–সংযোগসহ শ্রমিকদের বেতন দেবেন বলে আশ্বাস দিয়েছেন। তাঁদের বেশ কয়েকটি শিপমেন্ট আছে। সেগুলো ছেড়ে দিতে হবে। এগুলো ছেড়ে দিতে পারলে বেশ কিছু ডলার পাওয়া যাবে। কিন্তু শ্রমিকেরা যেভাবে আন্দোলন করছেন, এতে তাঁদের বায়াররা সেখানে যেতে পারছেন না। শ্রমিকেরা একটু ধৈর্য ধরলে সবকিছু ধীরে ধীরে পাবেন বলে মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“বাবার হাত ধরেই চন্দনাইশ উপজেলার মুসতাকিমের আইন পেশায় সাফলতা অর্জন”

রাজশাহীতে বেতনের দাবিতে কারখানার শ্রমিকদের বিক্ষোভ।।

আপডেট সময় : 05:58:59 am, Wednesday, 18 September 2024