Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

মোঃপুর থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

বুধবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর মোঃপুর থেকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। গ্রেফতারকৃতর নাম জাহিদুল ইসলাম ওরফে হেমায়েত (৫২)। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় কবিরাজি চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ১২৯ টি আংটি,৩ টি শঙ্খ,১ টি আলাদিনের চেরাগ,২টি ক্রেস্ট,১৫ টি কবিরাজি সংক্রান্ত বই,১ টি পিতলের পাঞ্জা ও কবিরাজি সংক্রান্ত অন্যান্য সরঞ্জামাদি।

এ বিষয় ২৭ অক্টোবর দুপরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন আইন ও গন মাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন। তিনি বলেন,গ্রেফতারকৃত হেমায়েত পেশায় ছিলেন একজন কবিরাজ। তার অন্যতম সহযোগী সোবহান উক্ত হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর আসামি।
২০০৫ সালে জানুয়ারি মাসে সোবহান মনুকে মাথা ব্যাথার চিকিৎসার জন্য কবিরাজ হেমায়েত এর নিকট নিয়ে আসে। মনুর স্বামী ঢাকায় চাকুরির সুবাদে কবিরাজ হেমায়েতে সাথে এক পর্যায় সুসম্পর্ক হয়। প্রতিমাসে সংসারের খরচ চালানোর জন্য মনুর নিকট টাকা পাঠাত তার স্বামী। মনু সেই টাকা জমিয়ে কাপড়ের ব্যবসা করত। কাপড়ের ব্যবসা এবং স্বামীর পাঠানো টাকা জমিয়ে মনু কয়েক লক্ষ টাকা পুজি করে। সুসম্পর্কের কারনে হেমায়েত মনুর সরলতার সুযোগে তার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ফন্দি আটে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী হেমায়েত ও সোবহান মনুকে চেতনানাশক ঔষধ খাইয়ে দলিলপত্রে টিপসই নেয়। মনুর জ্ঞান ফিরে আসলে দলিলের বিষয়ে জানতে পেরে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোবহানের সহযোগিতায় হেমায়েত মনুকে কুপিয়ে এবং গলা কেটে তার হত্যা নিশ্চিত করে। এরপর রাতের কোন একসময় মনুর মৃতদেহ বস্তাবন্দি করে ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়। বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতর বোন বাদী হয়ে বাগেরহাট থানায় হেমায়েতসহ ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নম্বর-০৯। মামলাটির তদন্ত শেষে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ২০০৯ সালের জুন মাসে বিজ্ঞ আদালত আসামি হেমায়েত ও সোবহানকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন।

হত্যার পর থেকে হেমায়েত দেশে ও ভারতে কবিরাজের ছদ্মবেশে ১৭ বছর পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

মোঃপুর থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

আপডেট সময় : 09:26:28 pm, Thursday, 27 October 2022