Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান বন্দরে অস্ত্র ও নগদ টাকাসহ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার ৩ ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

মোংলায় সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:00:56 am, Wednesday, 24 January 2024
  • 335 বার পড়া হয়েছে

মোংলায় সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা।।

মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেকে ঘিরে সতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের পক্ষে নির্বাচনি পথসভায় নারী নের্তৃত্ব হারাম বলা সুন্দরবন ইউনিয়নের সেই চেয়ারম্যান একরাম ইজারাদারের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন-ইসি-। 
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সোমবার-২২ জানুয়ারি-রাতে একরাম ইজারাদারকে অভিযুক্ত করে মামলাটি রুজু হয় বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম।
ইকরাম ইজারাদার মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদে ২০২১ সালে আওয়ামী লীগের মনোনয়নে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন।
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ এর বিধান এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১১-ক-অনুযায়ী মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন-৩০-মোংলা থানায় একটি এজাহার দায়ের করেন। মোংলা থানায় মামলা নম্বর ২৫-২৫ তারিখ ২২-০১-২০২৪ খ্রিষ্টাব্দ হিসেবে রুজু করা হয়েছে। ইসির নির্দেশে এ মামলা করেছেন এই কর্মকর্তা। 
এজাহারে বলা হয়, গত ৩০ ডিসেম্বর বিকাল ৪টায় উপজেলার সুন্দরবন ইউনিয়নের মুসল্লিপাড়া নামক স্থানে জাতীয় সংসদের আসন নং- ৯৭ বাগেরহাট-৩ এলাকার এক সভায় নারী নেতৃত্ব হারাম বলে অবমাননাকর ও আক্রমণাত্বক বক্তব্য দেন। এতে এই ব্যক্তি-একরাম ইজারাদার-গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ এর বিধান এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১-ক-বিধির বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচন অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দিয়েছেন।
বর্ণিত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১৮ এর অধীনে স্মারক নং- ১৭.০০.০০০০.০৪৫.৪৮, ০০৭.২৩-১১৬ তারিখ- ১১-০১-২০২৪ খ্রীঃ এজাহার দায়ের করার জন্যে নিম্নস্বাক্ষরকারীকে-মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন-নির্দেশনা দেওয়া হয়েছে।
নারী নেতৃত্ব হারাম বলে বাগেরহাট-৩-রামপাল-মোংলা-আসনে নৌকার বিপক্ষে ভোট চেয়ে আলোচনায় আসেন ইকরাম ইজারাদার। পরে তাকে তলব করে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বাগেরহটের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ম আদালত-আদালতের বিচারক ওবায়দা খানম।
জাতীয় সংসদ নির্বাচন আচারণ বিধিমালার ১১-ক-ধারা উল্লেখ আছে, নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য প্রদান বা কোন ধরণের তিক্ত-উস্কানিমূলক বা মানহানিকর-বক্তব্য লিঙ্গ সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিকে আঘাত লাগে এমন কোন বক্তব্য প্রদান করিতে পরিবেন না। 
কিন্তু সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার দ্বাদশ সংসদ নির্বাচনে তাঁর ইউনিয়নে গত ৩০ ডিসেম্বর ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদারের নির্বাচনী এক পথসভায় বলেন, আমরা গজবের ভেতর নিমজ্জিত আছি। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। জনমনে কোনো স্বস্তি নেই, শান্তি নেই; তার কারণ, নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্বের অধীনে আমরা এখানে রয়েছি। আমাদের ভোটটা আমরা বেগম হাবিবুন নাহারকে-আওয়ামী লীগের প্রার্থী-দুইবার-ভোট-দিয়ে আমরা নারী নেতৃত্বকে প্রতিষ্ঠিত করছি। তাই আমাদের এখানে কোনো সুখ-শান্তি অবস্থান করে না। যেটা সত্য, সেই কথা আমি এখানে আপনাদের কাছে বলে গেলাম। উনি একজন নারী, উনি রাজনীতি আর সমাজনীতির বোঝেন কি? কিছুই বোঝেন না।
এই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে সংসদ নির্বাচনের পরে তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ ও গ্রেফতারের দাবীতে মোংলায় কয়েক দফা বিক্ষোভ ও মানববন্ধন হয়। 
এ বিষয়ে জানতে চাইলে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-কে এম আজিজুল ইসলাম বলেন, সংসদ নির্বাচনে আচরণ বিধি লংঘন করায় ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদারের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে। এখন তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী ইদ্রীস আলী ইজারাদার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বেগম হাবিবুন নাহারের কাছে পরাজিত হন। হাবিবুন নাহার পেয়েছেন ৮৫ হাজার ৪১৭ ভোট। ইদ্রিস আলী ইজারাদার পেয়েছেন ৫৭ হাজার ৬৫২ ভোট।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের

মোংলায় সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা।।

আপডেট সময় : 04:00:56 am, Wednesday, 24 January 2024