Dhaka , Thursday, 19 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ ভয়ংকর ঝুঁকিপূর্ণ সিটি মার্কেট: ভেঙে নতুন ভবন নির্মাণেও আপত্তি ব্যবসায়ী নেতাদের, চায় দ্রুত সংস্কার আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে : ডা. শাহাদাত হোসেন হালিশহরে চুরি যাওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, গ্রেফতার ১ এ্যাব কর্তৃক আইইবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের কৃতজ্ঞতা তরুণদের উদ্ভাবনী শক্তিতে আকাশ জয় করবে বাংলাদেশ: লালমনিরহাটে খালখনন উদ্বোধন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী উখিয়ায় ডিএসকের ওয়াশ প্রকল্প পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল সাগরপথে মালয়েশিয়া যাত্রার আগেই পেকুয়ায় পুলিশের হাতে দালালসহ আটক ১০ রামুর ১১ ইউনিয়নের মধ্যে ৯টিতে জামায়াতের প্রার্থী ঘোষণা বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে-০২ জন মাদক সেবনকারী গ্রেফতার পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা? বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’ মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন টানা ৬ বার কমল স্বর্ণের দাম, ভরিতে কত জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ভুমি দস্যু ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার ঈদগাঁওয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল ও ভাড়া দেওয়ার অভিযোগ, উচ্ছেদে এক সপ্তাহের সময়সীমা দিনাজপুরের বিরলে বিজিবির অভিযানে ৪৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পুলিশের গাড়ি চুরি ! সাধারণ মানুষের গাড়ির নিরাপত্তা কোথায় ? ‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে রামুর কাউয়ারখোপে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, এসআইসহ আহত ২ রূপগঞ্জে দুই বাসে দুর্বৃত্তের আগুন পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারি সহ আটক ১২ রাজনগরে বৈধ কাগজপত্র ছাড়াই সার পরিবহন, ৪৫৮ বস্তাসহ ট্রাক ও চালক আটক ঈদগাঁওয়ে অবৈধ স’মিল ও ইটভাটায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার কলেজছাত্রী শরিফার জামিন দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

মোংলায় চকলেট দেয়ার কথা বলে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

  • Reporter Name
  • আপডেট সময় : 10:20:09 pm, Wednesday, 19 March 2025
  • 197 বার পড়া হয়েছে

মোংলায় চকলেট দেয়ার কথা বলে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট
 
মোংলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খুলনার মোঃ আলী মোল্লা -৩৬- নামের স্থানীয় এক দিনমজুরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মোঃ আলী মোল্লা -৩৬- খুলনা সদরের মৃত মাজেদ মোল্লার ছেলে। সে কাজের তাগীদে পৌর শহরের বিভিন্ন এলাকায় বসবাস করে।
তবে অভিযুক্ত মো. আলী মোল্লা -৩৬- স্থানীয়দের কাছে তার বাড়ি খুলনা সদরের বলে জানায়। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে সে খুলনা ও যশোরের যে ঠিকানা বলেছে, সেখানে তার কোন বাড়িঘর পাওয়া যায়নি। পুলিশ বলছে, আলী মোল্লা ভবঘুরে। বেশ কিছু দিন ধরে সে মোংলা শহরে আছে।
বুধবার -১৯ মার্চ- দুপুর সাড়ে ১২টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড়ের বালুর মাঠ এলাকায় এ ধর্ষণ চেষ্টা ঘটনা ঘটে। ঘটনায় খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে দুপুরে ভুক্তভোগী শিশুটিকে মোংলা পোর্ট প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী পুকুর পাড়ে কৌশলে ডেকে নেয় অভিযুক্ত ব্যক্তি। এরপর সুযোগ বুঝে শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালানো হয়। কিন্তু শিশুটির চিৎকারে স্থানীয়রা অভিযুক্ত আলীকে ধরে ফেলে। ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। এতে স্থানীয়দের মাঝে তৈরি হয় উত্তেজনা। অভিযুক্তকে গণধোলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ -ওসি- মো: আনিসুর রহমান জানান, ধর্ষণচেষ্টাকারী আলী মোল্লা পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯

মোংলায় চকলেট দেয়ার কথা বলে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

আপডেট সময় : 10:20:09 pm, Wednesday, 19 March 2025