Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান

মাস্টার্স শেষ করেই হলের সিট ছেড়ে দিলেন এমসি কলেজ শিবির সভাপতি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:56:22 pm, Thursday, 14 August 2025
  • 183 বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি:

এমসি কলেজ শিবির সভাপতি ইসমাইল খান সৌরভ

সম্প্রতি স্নাতকোত্তরের ফল প্রকাশের পরপরই ছাত্রাবাস ছেড়েছেন সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল খান সৌরভ। ‎বুধবার (১৩ আগস্ট) দুপুরে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করে হল ছাড়েন তিনি। তিনি ৭ম ব্লকের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজ ছাত্রাবাসের ৭ম ব্লকের তত্ত্বাবধায়ক মোহাম্মদ শাহজাহান কবীর। তিনি জানান, স্নাতকোত্তর সম্পন্ন করায় স্বাভাবিকভাবেই ছাত্রাবাসের সিট ছেড়ে দিতে হয়। এজন্য সেও সিট ছেড়েছে।

‎ফেসবুক পোস্টে সৌরভ লেখেন, ‘প্রিয় ভাইয়েরা, আমি এমসি কলেজ ছাত্রাবাস থেকে চলে আসলাম। ছাত্রাবাসে কাটানো মুহুর্তগুলো লিখতে হাত কাঁপছে। বুকের ভেতর অদ্ভুত একটা ভার অনুভব করছি। এমসি কলেজ ছাত্রাবাস ছিল আমার দ্বিতীয় পরিবার, গড়ে উঠার আশ্রয়স্থল। আপনারা আমাকে দিয়েছেন অগাধ সমর্থন, অকৃত্রিম সহযোগীতা। এই বিদায়ের মুহূর্তে আমি রেখে যাচ্ছি কিছু স্বপ্ন, বিশ্বাস আর একটি সংস্কৃতি ভাঙার দৃঢ় প্রয়াস।’

‎এদিকে ছাত্রত্ব শেষ হওয়ায় নিজ উদ্যোগে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। ‎নেতাকর্মীরা জানান, সৌরভ এমসি কলেজ ছাত্রাবাসের সপ্তম ব্লকের বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী ছিল। একই সাথে তিনি এই হলের ছাত্রাধিনায়কের দায়িত্ব পালন করেন। সম্প্রতি স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ায় ছাত্রশিবির সভাপতি সৌরভের ছাত্রত্ব শেষ হয়েছে। তাই তিনি হল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এমন সিদ্ধান্ত এমসি কলেজের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে ধারণা করেন তারা।

‎নেতাকর্মীরা আরও জানান, ছাত্রত্ব শেষ হওয়ার সাথে সাথে হল ছাড়ার এই মনোভাব ‘জুলাই গণঅভ্যুত্থান’ পরবর্তী নতুন ধারার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা নতুন প্রজন্মের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারে।

‎এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সৌরভের হল ছাড়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন এমসি কলেজ শিবিরের সাধারণ সম্পাদক অলিদ হাসান। ‎মুহূর্তেই ছড়িয়ে পড়ে পোস্টটি। এরপর থেকেই দলীয় ও সাধারণ শিক্ষার্থীদের প্রশংসায় সরব হয়ে ওঠে ফেসবুক।

‎অলিদ হাসান ফেসবুক পোস্টে লেখেন, ‘শিক্ষাজীবন শেষ হলেও হোস্টেলের সিট দখল করে থাকা এমসি কলেজ ছাত্রাবাসে দীর্ঘদিনের একটি সংস্কৃতি ছিল। বিশেষ করে নিষিদ্ধ ছাত্রলীগের বহিরাগত, অছাত্র, এমনকি কথিত ছাত্রনেতারা শিক্ষক সমাজকে জিম্মি করে বছরের পর বছর সিট দখল করে রেখেছিল। সম্প্রতি স্নাতকোত্তরের ফল প্রকাশের পরপরই এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সৌরভ ভাই হোস্টেল ছেড়েছেন। ছাত্র রাজনীতিতে এমন পদক্ষেপ সকল সংগঠনের থাকা উচিত।’

‎এ বিষয়ে সভাপতি ইসমাইল খান সৌরভ বলেন, ‘নিয়ম অনুযায়ী ছাত্রত্ব শেষ হলেই হল ছাড়তে হয়। সম্প্রতি আমি স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ায় আমার ছাত্রত্ব শেষ হয়েছে। তাই ছাত্রাবাসের সিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমরা যারা স্নাতকোত্তর সম্পন্ন করেছি তারা সিট ছেড়ে দিলে নতুন শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি হবে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা

মাস্টার্স শেষ করেই হলের সিট ছেড়ে দিলেন এমসি কলেজ শিবির সভাপতি

আপডেট সময় : 12:56:22 pm, Thursday, 14 August 2025