Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

মায়ের চরণে সন্তানের ভালোবাসা, রামগঞ্জে অনুষ্ঠিত হলো মাতৃপূজা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:29:26 pm, Saturday, 30 August 2025
  • 133 বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা উদযাপন উপলক্ষে বিশেষ মাতৃপূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রতনপুরস্থ কালাচাঁদ ডাক্তার বাড়ি পূজারীবৃন্দের আয়োজনে শ্রী শ্রী বলদেব জিউর মন্দির প্রাঙ্গণে অর্ধশতাধিক মা’য়ের চরণে সন্তানেরা পুষ্প ও চন্দন অর্পণ করে ভক্তিভরে পূজা করেন।
আয়োজকরা জানান, সন্তানদের হৃদয়ে মায়ের প্রতি অগাধ ভক্তি ও ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই মাতৃপূজা। সার্বজনীন গণেশ পূজা আয়োজক কমিটির অন্যতম সদস্য বিধান সাহা বলেন, আমরা বিগত ৫ বছর ধরে মাতৃপূজার আয়োজন করে আসছি। মূলত সন্তানদের মনে মাতৃপ্রেম জাগ্রত করা এবং বিপথগামী তরুণদের সঠিক পথে ফেরাতেই এ আয়োজন।
রামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা জানান, চার দিনব্যাপী গণেশ পূজার নানা আয়োজনে মাতৃপূজা ছিল প্রধান আকর্ষণ। তিনি বলেন,সবার সহযোগিতায় পূজার সকল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এজন্য উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ধন্যবাদ জানাই।
চার দিনব্যাপী গণেশ পূজার অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল গঙ্গা আরতি, বস্ত্র ও মহাপ্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় ছাড়াও আশপাশের জেলা থেকে প্রায় ১০ হাজার ভক্তের আগমন ঘটে। পূজার পৌরহিত্য করেন শ্রী মানিক গোস্বামী (কাব্য ব্যাকরণ তীর্থ)। শুক্রবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় পূজা পরিদর্শন করেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রামগঞ্জ উপজেলা সভাপতি অপূর্ব কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিযুষ কান্তি সাহা লিটন, পৌর সদস্য সচিব সঞ্জয় মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

মায়ের চরণে সন্তানের ভালোবাসা, রামগঞ্জে অনুষ্ঠিত হলো মাতৃপূজা

আপডেট সময় : 03:29:26 pm, Saturday, 30 August 2025