Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

মাটিরাঙ্গায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 10:58:11 pm, Wednesday, 3 November 2021
  • 319 বার পড়া হয়েছে

মাটিরাঙ্গায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

মোঃ আরিফুল ইসলাম
খাগড়াছড়ি প্রতিনিধি।।
ডাক্তার চেম্বারে বসে যখন মোবাইল ফোনে ব্যস্ত, হাসপাতালের ঝাড়ুদার তখন ডাক্তারি কাজে ব্যস্ত।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চিকিৎসকের অবহেলায় জিয়াউল হক (৬৫) প্রকাশ জিয়া মোল্লা নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়া এলাকার বাসিন্দা। বুধবার (৩ নভেম্বর) বিকালের দিকে জেলার মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে। 
এ ঘটনায় নিহতের স্বজনরা বেলা চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) দিপঙ্কর ধর ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল আলমকে দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখে। তারা কর্তব্যে অবহেলায় এরা দুই চিকিৎসকের অপসারন দাবী করেন। 
নিহত জিয়াউল হক প্রকাশ জিয়া মোল্লার ছেলে মো. আল আমিন বলেন, দুপুরের দিকে আমার বাবা অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এসময় ইমারজেন্সিতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) দিপঙ্কর ধর কর্তব্যরত ছিলেন। এসময় তিনি আমার বাবার চিকিৎসা না করে মোবাইল ফোনে কথা বলেন। আমার বাবার খুব শ্বাসকষ্ট হলে আমি বার,বার চিকিৎসা দেয়ার অনুরোধ করলে তিনি ‘নো মাস্ক নো সার্ভিস’ বলেন।রোগীর ভগ্নিপতি  মাক্স নিয়ে আসলেও মোবাইল ফোনে ব্যাস্ত  ডাক্তার,  হাসপাতালের ঝাড়ুদারকে বলা হয় অক্সিজেন লাগাতে।ঝাড়ুদার অক্সিজেন লাগাতে ব্যর্থ হওয়ায় তার বাবার মৃত্যু হয়। অবহেলা না করে সঠিক সময়ে ডাক্তার চিকিৎসা সেবা ও অক্সিজেন লাগালে হয়তো তার বাবা প্রাঁণে বেঁচে যেত।
এদিকে জিয়াউল হক প্রকাশ জিয়া মোল্লার মৃত্যুর মৃত্যুর খবরে তার স্বজনসহ স্থানীয়রা হাসপাতালে ভীড় করে। এসময় তারা তার মৃত্যুর জন্য কর্তব্যরত চিকিৎসককে দায়ী করে তার শাস্তি দাবী করেন। খবর পয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় হাসপাতালে ছুটে যান মাটিরাঙা পৌরসভার মেয়র মো. শামছুল হক। 
মাটিরাঙা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। এসময় নিহতের স্বজনসহ চিকিৎসকদের সাথে কথা বলেছি।
অভিযুক্ত চিকিৎসক দীপঙ্কর ধর চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, রোগীর কন্ডিশন খুবই খারাপ ছিল। ফোনে কথা বলার বিষয়ে তিনি বলেন, রোগী আসার পর পর আমি ফোন কেটে দেই। তখন ইমারজেন্সীতে আরো তিনজন চিকিৎসক উপস্থিত ছিলেন ।
এ বিষয়ে জানতে চাইলে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল আলম বলেন, চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ সত্য নয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। দায়িত্ব পালনে গাফেলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

মাটিরাঙ্গায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় : 10:58:11 pm, Wednesday, 3 November 2021