Dhaka , Sunday, 19 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাসপাতালের চুরির রহস্য উদঘাটন: চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রাম ওয়াসায় ২৩ বছরেও বাস্তবায়ন হয়নি বেগম জিয়া কর্তৃক ভিত্তি প্রস্তর স্থাপন করা প্রকল্প রামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ইটভাটা শ্রমিক মিন্টু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার লালমনিরহাটে হাম-রুবেলা প্রতিরোধে উদ্যোগ: টিকা পাবে দেড় লাখ শিশু শ্রীপুর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ঝালকাঠিতে বেড়েছে লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নলছিটি হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুড়িগ্রামে র‍্যাবের বড় সাফল্য: শোবার ঘরের খাটের নিচে মিলল ৭৬ কেজি গাঁজা, আটক ১ র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-৬, খুলনা এর যৌথ অভিযানে চকবাজারে’র চাঞ্চল্যকর সাজিদ হত্যার পলাতক আসামি সহযোগীসহ গ্রেফতার সিএমপি’র ডিবি(উত্তর) বিভাগের অভিযানে ০১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ আসামি গ্রেফতার প্রসঙ্গে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী মীর হেলালের মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত শরীয়তপুরে ড্রামে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিকদের উপর হামলা মধুপুরে অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার সম্মাননা প্রদান বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন চট্টগ্রামের মেয়েদের বিশেষ গুণ আছে – এমপি হুমাম পত্নী সামানজার খান বন্দরে চাঁদা না পেয়ে দুইজনকে কুপিয়ে আহত নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল লালমনিরহাটে ১৮ এপ্রিলের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ: গণকবর সংরক্ষণের দাবি বেতাগীতে গাছবোঝাই নছিম উল্টে  ঘটনাস্থলে একজন মৃত্যু। ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার

মাটিরাঙ্গাতে নতুন ঘর পেয়ে, নতুন জীবনের স্বপ্ন দেখছেন মঙ্গল চাকমা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:28:20 pm, Monday, 11 April 2022
  • 171 বার পড়া হয়েছে

মাটিরাঙ্গাতে নতুন ঘর পেয়ে, নতুন জীবনের স্বপ্ন দেখছেন মঙ্গল চাকমা

মোঃ আরিফুল ইসলাম খাগড়াছড়ি প্রতিনিধি।।

মাটিরাঙ্গাতে নতুন ঘর পেয়ে, নতুন জীবনের স্বপ্ন দেখছেন মঙ্গল চাকমা এবং মাটিরাঙ্গা থানায় নারী, শিশু ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্ভোদন করেছেন প্রধানমন্ত্রী।

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানা এলাকায় গৃহহীন পরিবারের জন্য একটি গৃহ নির্মাণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপনের মানবিক উদ্যোগ নিয়েছে। রোববার (১০ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন মুজিববর্ষে বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক হিসেবে পুলিশ গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করছে।
এ কর্মসূচির আওতায় ৫১৯টি থানা এলাকায় ৫২০টি গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৪০০ গৃহ হস্তান্তর করা হয়েছে। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে।’
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপন করা হয়েছে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক। দেশের ৬৫৯টি থানায় একটি বিশেষ কক্ষ নির্মাণ অথবা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে উপযুক্ত পরিবেশে এ ডেস্ক তৈরি করা হয়েছে।
ডেস্ক পরিচালনার জন্য একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে। ডেস্ক কর্মকর্তা থানায় আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করবেন।
বিশ্বের যেকোনো দেশের জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশের ভূমিকা অপরিসীম।পুলিশের সক্রিয় ভূমিকার মাধ্যমেই সমাজে বিরাজ করে শান্তিশৃঙ্খলা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার পাশাপাশি মানবিক কাজেও পিছিয়ে নেই বাংলাদেশ পুলিশ সহ মাটিরাঙ্গা থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষে ঘর নেই যাদের সারা দেশের ন্যায় মাটিরাঙ্গায় থানা এলাকায় একটি ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যেগ গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে সারাদেশের ন্যায় মাটিরাঙ্গা পৌরসভার টিএনটি টিলা গ্রামের গৃহহীন মঙ্গল চাকমার পরিবারের হাতে ঘরের চাবি বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গৃহহীন মঙ্গল চাকমা তার স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে অন্যের ঘরে আশ্রয় নিয়ে থাকতেন।সে দিন মুজুরের কাজ করে যা উপার্জন করে তাতে সংসার চলত কষ্টেসৃষ্টে।এতে করে তার ছেলে-মেয়ের পড়াশোনার খরচ চালানোও কঠিন হয়ে যেত। শেষ বয়সে এসে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের উপহার হিসেবে ঘর পেয়ে মঙ্গল চাকমা ও তার পরিবার দারুণ খুশি।মঙ্গল চাকমা বললেন,“আমি দিনে আনি দিনে খাই জীবিকা নির্বাহ করা আমার জন্য অনেক কষ্টের। এখন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশ আমাকে ঘর দিছে, আমাদের অনেক উপকার হইছে।সৃষ্টিকর্তা আমাগোরে মুখ তুইলা চাইছে।ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশকে।
”প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তাদের মুখে আনন্দের হাসি।সবাই নিজের ঘরে একটু স্বস্তির জীবন পাওয়ার স্বপ্ন দেখছেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী জানান,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশ পুলিশকে জনগণের পুলিশ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ পুলিশ মানবিকতায় উজ্জীবিত হয়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করছে, যা জনবান্ধব পুলিশিংয়ের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসপাতালের চুরির রহস্য উদঘাটন: চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

মাটিরাঙ্গাতে নতুন ঘর পেয়ে, নতুন জীবনের স্বপ্ন দেখছেন মঙ্গল চাকমা

আপডেট সময় : 05:28:20 pm, Monday, 11 April 2022