Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন

ভোলায় আরও দুই গ্যাস ক্ষেত্র যুক্ত হতে যাচ্ছে

  • Reporter Name
  • আপডেট সময় : 06:05:52 pm, Thursday, 1 June 2023
  • 281 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার ভোলা।। 
বাংলাদেশের বিখ্যাত দ্বীপ জেলা ভোলা। ভোলার চারদিকে যেমন ছেয়ে আছে নদী আর নদী। চারদিকে নদী বেষ্টিত এ জেলাটির নাম ভোলা হলেও জেলাটি বাংলাদেশের একটি বিখ্যাত দ্বীপ জেলা ও বটে। দ্বীপের রাণী ভোলার চারপাশ নদী বেষ্টিত হলেও এ ভোলা যেন এখন গ্যাসের ছড়াছড়ি। একের পর এক গ্যাসের নতুন- নতুন কূপের সন্ধান পেয়ে দিন দিন ভোলা যেন হতে চলেছে বন্দরনগরী চট্টগ্রামের মত শিল্প এলাকা। অতি অল্প সময়ের মধ্যেই রূপ নিতে যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত দ্বীপ জেলা ভোলা শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে।
শাহবাজপুরে প্রথম গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়ার পর একের পর এক এর সংখ্যা বাড়ছে দ্বীপজেলা ভোলায়। গত ২৮ বছরের মধ্যে জেলায় এখন পর্যন্ত আলাদা ৩টি (শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা-১ নামে) গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়েছে, যা থেকে ৯টি কূপ খনন হয়েছে।
এসব ক্ষেত্রে মোট গ্যাস মজুদের পরিমাণ ১ দশমিক ৭ টিসিএফ। এ মজুদ আরও বাড়তে পারে বলে ধারণা করছে বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগ।
এ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভূ-তাত্ত্বিক জরিপে দ্বীপজেলা ভোলায় আরও দুটি নতুন স্পটে গ্যাসের সন্ধান মিলেছে। ওই সব ¯পটে আরও অনুসন্ধান করা হবে এবং শিগগিরই কূপ খনন করা হবে। তবে এ বিষয়ে এখনই কোনো ঘোষণা দেওয়া হচ্ছে না। তবে নতুন স্পটগুলোতে গ্যাসের বিস্তৃত অনেক বেশি থাকায় সেগুলো কূপ নয় বরং আলাদা গ্যাস ক্ষেত্র হতে পারে।
বাপেক্সের সম্ভাব্য ধারণা, ভোলার চরফ্যাশন উপজেলা এবং বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারের আশপাশে এ গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যাবে। তবে কূপ খনন না করা পর্যন্ত এখনই নিশ্চিত করে বলতে চাচ্ছে না বাপেক্স। কবে নাগাদ এমন ঘোষণা বা কূপ খননের সিদ্ধান্ত আসবে তাও নিশ্চিত করেনি বাপেক্সের নির্ভরযোগ্য সেই সূত্রটি।
তবে তাদের তথ্য সূত্রে আভাস পাওয়া যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে কূপ খননের পরই এমন সিদ্ধান্ত আসবে। সেক্ষেত্রে দেশের ৩০ এবং ৩১তম গ্যাসক্ষেত্রও হতে পারে দ্বীপজেলা ভোলাতেই।
বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন বলেন, ইলিশা-১, ভোলা নর্থ এবং শাহবাজপুর গ্যাসক্ষেত্রে আপাতত নতুন আরও ৫টি কূপ খননের অনুমোদন হয়ে গেছে। সেগুলো শিগগিরই খনন করবে বাপেক্স। এরপরেই নতুন যেসব পয়েন্টে গ্যাসের অনুসন্ধান মিলেছে সেগুলো নিয়ে চিন্তা করা হবে।
তিনি আরও বলেন, নতুন আরও দুটি গ্যাসক্ষেত্র এই ভোলাতেই হতে পারে। যেটি এখনও চূড়ান্ত জরিপ ও বিশ্লেষণের অপেক্ষায়। আমাদের স্থান নির্ধারণ হয়ে গেছে।
জানা গেছে, ১৯৯৪-৯৫ সালে শাহবাজপুরে, ২০১৮ সালে ভোলা নর্থ এবং ২০২৩ সালে ইলিশা- ১ গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়।
প্রাকৃতিক সম্পদ গ্যাসেই যেন ভাসছে ভোলা। তবে সে তুলনায় উল্লেখযোগ্য গ্যাসভিত্তিক শিল্প প্রতিষ্ঠান হয়নি ভোলায়। বাসা বাড়িতেই গ্যাসের সংযোগ পায়নি ভোলার বেশিরভাগ মানুষ।
ভোলাবাসীর স্বপ্ন গ্যাসভিত্তিক শিল্প প্রতিষ্ঠান হলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান হবে বেকার যুবকদের। কিন্তু এসবের কিছুই বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ ভোলার মানুষ। এরই মধ্য পৌরবাসীকে নিয়ে মানববন্ধন করেছেন ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি দাবি তুলেছেন, ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার।
এদিকে বাপেক্সের সাবেক এমডি মো. আলী সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন দক্ষিণাঞ্চলের জেলা ভোলায় বিপুল পরিমাণ খনিজ স¤পদ রয়েছে। আর তাই এ জেলাসহ ১২ জেলায় তেল-গ্যাস অনুসন্ধান করবে বাপেক্স। সেটি এখন অপেক্ষা, তাদের আশা নতুন করে সন্ধান মিলবে গ্যাসের।
এদিকে বাপেক্সের সূত্রগুলো নিশ্চিত করেছে, ভোলার ৯টি কূপের মধ্য এখন পর্যন্ত ৫টি কূপ থেকে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে, যা ৩টি বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ হচ্ছে। বাকি ৪ কূপ অব্যবহৃত রয়েছে। এ মুহূর্তে গ্যাস উত্তোলনের সক্ষমতা ১০০ থেকে ১৮০ মিলিয়ন ঘনফুট।
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ

ভোলায় আরও দুই গ্যাস ক্ষেত্র যুক্ত হতে যাচ্ছে

আপডেট সময় : 06:05:52 pm, Thursday, 1 June 2023