Dhaka , Monday, 27 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে:- একনেক সভায় প্রধানমন্ত্রী রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন।

ভোলার তজুমদ্দিনে শরদীয় দুর্গা উৎসবে বিশৃঙ্খলার আশঙ্কায় থানায় অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:50:50 am, Saturday, 21 October 2023
  • 143 বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিনে শরদীয় দুর্গা উৎসবে বিশৃঙ্খলার আশঙ্কায় থানায় অভিযোগ।।

তজুমদ্দিন প্রতিনিধি।।
তজুমদ্দিনে শারদীয় দুর্গা উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করেছে। শনিবার শারদীয় দুর্গা উৎসবের প্রথম দিনে উপজেলা দূর্গা উদযাপন কমিটির সভাপতি রুপন চন্দ্র মজুমদার পুলিশের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য লিখিত অভিযোগ করেন। 
অভিযোগ সুত্রে জানা গেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন হওয়ায় এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের সমাগম বাড়ছে। রাজনৈতিক পরিবেশ অনুকুলে নেয়ার জন্য আওয়ামীলীগের একজন মনোনয়ন প্রত্যাশী ঢাকায় তার মালীকানাধীন ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকসহ পাশ্ববর্তী জেলা নোয়াখালীর ও হাতিয়া দ্বীপ হতে সশস্ত্র সন্ত্রাসী ও জলদস্যু বাহিনীকে ভাড়া করে তজুমদ্দিনের বিভিন্ন এলাকায় মহড়ার প্রস্তুতি নিচ্ছে। রবিবার (২২ অক্টোবর) ওই বাহিনী এলাকার বিভিন্ন স্থানে সশস্ত্র মহড়া দেয়ার সংবাদ পেয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন আতঙ্কিত হয়ে পরেছেন বলে পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অভিযোগ করেছে।
অভিযোগে আরো দাবী করা হয়, ” সন্ত্রাসীরা নির্বাচনী এলাকার পরিস্থিতি ঘোলাটে করতে বিভিন্ন মন্দিরে ত্রাস সৃষ্টিসহ পুজা উদযাপন বাধাগ্রস্ত করতে পারে। মন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করে রাজনৈতিক সুবিধা আদায়েরও অপচেষ্টা করছে তারা। এ নিয়ে ভীতসন্ত্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষজন।”
খোঁজ খবর নিয়ে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রার্থীর পক্ষে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য এলাকায় বহিরাগতদের এনে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এমন তথ্য রয়েছে সরকারের একাধীক সংস্থার কাছে। তাই সকলকে সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করার অনুরোধ করা হয়েছে প্রশাসনের পক্ষ হতে।
অভিযোগের বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, তজুমদ্দিনে ১৫ টি মন্ডপে পুজা উদযাপন করা হচ্ছে। নির্বিঘ্নে পুজা অর্চনা করার জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছে। পুজা উদযাপন পরিষদ একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি উপরস্থ মহলে জানানো হয়েছে। নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া বহিরাগত কাউকে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবেনা। 
উপজেলা নির্বাহি অফিসার শুভদেব নাথ জানান, পুজা উদযাপন নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শঙ্কার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোন অবস্থাতেই পুজা মন্ডপে কাউকেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলার তজুমদ্দিনে শরদীয় দুর্গা উৎসবে বিশৃঙ্খলার আশঙ্কায় থানায় অভিযোগ।।

আপডেট সময় : 11:50:50 am, Saturday, 21 October 2023