Dhaka , Monday, 2 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে জাতীয় যুব দিবস পালিত, ১২ যুবক-যুবতী পেলেন ১২ লাখ ৬০ হাজার টাকা জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ, ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:48:36 pm, Monday, 5 October 2026
  • 42 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

ভূমি মন্ত্রণালয়ের জনবল নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এক ভুয়া প্রার্থীকে সনাক্তপূর্বক শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য ব্যক্তি কর্তৃক পরীক্ষা প্রদান ও পরবর্তীকালে জালিয়াতির মাধ্যমে চাকরিতে যোগদানের অপচেষ্টা হাতেনাতে ধরা পড়ায় এ কঠোর পদক্ষেপ গ্রহণ করে মন্ত্রণালয়।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের ১১ থেকে ২০তম গ্রেডের ৭টি ক্যাটাগরিতে ৩৭টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার আনুষ্ঠানিকতা শেষে গত ১৩ আগস্ট ২০২৬ ইং চূড়ান্তভাবে উত্তীর্ণদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হয়। নিয়োগপত্রের নির্দেশাবলি ও শর্তানুযায়ী গত ১ অক্টোবর ২০২৬ তারিখে মোট ৩৪ জন প্রার্থী ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করেন।

যোগদানকালীন প্রারম্ভিক সত্যতা যাচাই শেষে, আজ ০৪ অক্টোবর ২০২৬ তারিখে যোগদানকারী কর্মচারীদের ছবি, পরিচয় ও অন্যান্য নথিপত্র পুনরায় নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। এ সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের মো. আব্দুল হাই ও মোসলেহা বেগমের পুত্র জনাব মো. মাইদুল ইসলাম (রোল নম্বর: ১৭০০২৭০৭)-এর উপস্থিতির ক্ষেত্রে গুরুতর অসঙ্গতি ফুটে ওঠে।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সূক্ষ্ম যাচাই-বাছাইয়ে দেখা যায়, মৌখিক পরীক্ষার সময় সংরক্ষিত ছবি ও শারীরবৃত্তীয় তথ্যের সঙ্গে আজ উপস্থিত ব্যক্তির চেহারার স্পষ্ট অমিল রয়েছে। এছাড়া মৌখিক পরীক্ষায় সংগৃহীত হাতের লেখার নমুনার সঙ্গে উপস্থিত ব্যক্তির হাতের লেখা মেলাতে গিয়েও বড় ধরণের গরমিল ধরা পড়ে। পরবর্তীতে অন্য সকল যোগদানকারী কর্মচারীদের উপস্থিতিতে মুখোমুখি করা হলে, তারা উপস্থিত ব্যক্তিকে ‘মো. মাইদুল ইসলাম’ হিসেবে সনাক্ত করতে ব্যর্থ হন এবং ওই ব্যক্তি নিজে বা তার সঙ্গে যোগদানকারী কাউকেও চিনতে পারেননি। সার্বিক উপাত্ত ও নিবিড় অনুসন্ধানে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায় যে, মূল প্রার্থীর পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে জালিয়াতির মাধ্যমে যোগদানের চেষ্টা চালান।

সরকারি নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বকীয়তা অক্ষুণ্ণ রাখতে এ ধরনের জালিয়াতিকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। ফলশ্রুত সনাক্তকৃত ভুয়া ব্যক্তি মো. মাইদুল ইসলাম (রোল: ১৭০০২৭০৭)-কে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানার এসআই জনাব মো. আবুল কালামের মাধ্যমে থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভূমি মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় পুনর্ব্যক্ত করছে যে, সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি, প্রতারণা বা জালিয়াতি বরদাশত করা হবে না। ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে এ ধরণের স্বচ্ছতা, জবাবদিহিতা ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ, ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ

আপডেট সময় : 12:48:36 pm, Monday, 5 October 2026