Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চুক্তি অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তর না করে উল্টো অর্থ দাবির অভিযোগ কোরাল রীফের বিরুদ্ধে রূপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ নারী মাদক কারবারি সহ গ্রেপ্তার২ লালমনিরহাট ব্যাটালিয়নের সাফল্য: দুই জেলার সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত “আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থনীতির চাকা গতিশীল করে, পণ্যের মান উন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে:- ভূমি ভবন পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি

বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতন সেই মামলার রায় আজ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:04:04 pm, Tuesday, 14 December 2021
  • 240 বার পড়া হয়েছে

বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতন সেই মামলার রায় আজ

নোয়াখালী প্রতিনিধি :

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার রায় । নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীনের এ রায় ঘোষণা করার কথা রয়েছে।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামুনুর রশীদ লাভলু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় মোট ১৩ জনকে অভিযুক্ত করে ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই। অভিযুক্তদের মধ্যে ৯ জন আসামি জেলহাজতে রয়েছে। অপর চারজন পলাতক রয়েছে। গত এক বছর আদালত বাদীসহ ৪০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন। ইতোমধ্যে সাক্ষ্যগ্রহণসহ মামলার সব কার্যক্রম শেষ হওয়ায় আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রায়ের দিন ধার্য করেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ২ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ করেন দেলোয়ার বাহিনীর সদস্যরা। ৪ অক্টোবর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়ানো ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ধর্ষণ, নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে তিনটি মামলা করেন নির্যাতিত নারী।

তিনটি মামলার মধ্যে ৪ অক্টোবর ধর্ষণের মামলায় দেলোয়ার ও আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। আর বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার রায় আজ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুক্তি অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তর না করে উল্টো অর্থ দাবির অভিযোগ কোরাল রীফের বিরুদ্ধে

বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতন সেই মামলার রায় আজ

আপডেট সময় : 04:04:04 pm, Tuesday, 14 December 2021